এগিয়ে চলো সংঘের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী, মানবসেবার বার্তায় উদ্বুদ্ধ স্বেচ্ছাসেবীরা
আগরতলা, ১ আগস্ট: রাজধানীর অন্যতম বনেদি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এগিয়ে চলো সংঘ-এর উদ্যোগে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজের প্রয়োজনে রক্তদানের গুরুত্ব তুলে ধরে আয়োজিত এই শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সংগঠনের সদস্য এবং বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে…
