Headlines

ধর্মনগরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, স্বচ্ছ তদন্ত ও জবাবদিহির দাবিতে সরব স্থানীয়রা

উত্তর ত্রিপুরার ধর্মনগরে একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে ঘিরে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। প্রায় ১৫ লক্ষ ৬৪ হাজার ৪৯৪ টাকা ব্যয়ে নির্মীয়মাণ ওই রাস্তার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁরা প্রকল্পটির নিরপেক্ষ তদন্ত এবং সম্পূর্ণ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ অর্থের তুলনায় বাস্তবে কাজের মান সন্তোষজনক নয়। তাঁদের দাবি, রাস্তার নির্মাণকাজে…

Read Full News

ধর্মনগরে সিপিআই(এম)-এর ৭ কিমি পদযাত্রা, ছয় দফা দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা

উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ভাগ্যপুর এলাকায় ছয় দফা দাবিকে সামনে রেখে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার আয়োজন করল সিপিআই(এম)। চন্দ্রপুর বাজার থেকে ভাগ্যপুর আলমবাজার পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলের নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।পদযাত্রায় অংশ নেন ধর্মনগরের প্রাক্তন বিধায়ক তথা সিপিআই(এম) নেতা অমিতাভ দত্ত, রতন রায়সহ দলের অন্যান্য নেতৃত্ব। কর্মসূচি চলাকালীন বিভিন্ন…

Read Full News

সরকারি ছুটির সুযোগে স্কুলে দুঃসাহসিক চুরি! তছনছ অফিস, উধাও সরকারি ইলেকট্রনিক সামগ্রী

উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ী থানার অন্তর্গত কদমতলা বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি ছুটির সুযোগকে কাজে লাগিয়ে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে দুর্বৃত্তরা সরকারি কাজে ব্যবহৃত মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী ও গুরুত্বপূর্ণ উপকরণ চুরি করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত পাঠদান শেষে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অফিসে…

Read Full News

সোনামুড়া-আগরতলা সড়কে ‘মরণফাঁদ’! ইন্দিরানগরের বিশাল গর্তে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

সোনামুড়া-আগরতলা সংযোগকারী অন্যতম ব্যস্ততম প্রধান সড়কের ইন্দিরানগর এলাকায় তৈরি হয়েছে একটি বড় গর্ত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গর্তটি মেরামত না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের।স্থানীয় সূত্রে জানা গেছে, গর্তটি এড়াতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা নিয়ন্ত্রণ হারিয়ে অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।…

Read Full News

নারী নির্যাতনের প্রতিবাদে ডুকলিতে গণমিছিল, কঠোর পদক্ষেপের দাবি গণতান্ত্রিক নারী সমিতির

রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির (AIDWA) ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্য-সমর্থকদের পাশাপাশি বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় নেত্রী ও প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত এবং ডুকলি মহকুমা…

Read Full News

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কংগ্রেসের

ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।কংগ্রেসের দাবি, রাজ্যের কর্মরত উচ্চ আদালতের একজন বিচারপতির তত্ত্বাবধানে দ্রুত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। এই দাবিকে সামনে রেখেই দলের পক্ষ থেকে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচির আয়োজন…

Read Full News

NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিজেপির পাল্টা জবাব, সাংবাদিক সম্মেলনে সরব মন্ত্রী সুশান্ত চৌধুরী

NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিরোধীদের সমালোচনার জবাব দিতে বৃহস্পতিবার আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্র সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই বিষয়টি নিয়ে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।মন্ত্রী…

Read Full News

ধর্মনগরে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার প্রাথমিক অনুমান

উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার পশ্চিম রাধাপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম সুদীপ নাথ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রের…

Read Full News

সোনামুড়া নগর পঞ্চায়েতে ‘কাজ ছাড়াই বিল’ অভিযোগ! প্রায় ৫ লক্ষ টাকার অনিয়মের দাবিতে ডেপুটেশন

সোনামুড়া নগর পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডে রাস্তার কাজ না করেই সরকারি তহবিল থেকে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের জেরে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা নগর পঞ্চায়েতের নির্বাহী আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।স্থানীয়দের দাবি, ২০২৫-২৬ অর্থবর্ষে DNIT No. 30/EO/SNP/SNM/2025-26-এর অধীনে সোনামুড়া হাসপাতাল…

Read Full News

ধলাইয়ে অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথম প্রশাসনিক বৈঠক, উন্নয়ন ও জনকল্যাণে জোর রতন লাল নাথের

ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন মন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা। বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন,…

Read Full News