Headlines

ট্রাফিক চালান থেকে রাজ্যের কোষাগারে ৩৫ কোটি টাকা! সড়ক নিরাপত্তায় সচেতনতার ওপর জোর পরিবহণ মন্ত্রীর

আগরতলা, ১৪ জুলাই: ট্রাফিক আইন প্রয়োগের মাধ্যমে রাজ্যের সরকারি কোষাগারে প্রায় ৩৫ কোটি টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। তবে সরকারের মূল লক্ষ্য রাজস্ব আদায় নয়, বরং মানুষকে সড়ক দুর্ঘটনা সম্পর্কে আরও সচেতন করে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা—এমনটাই মন্তব্য করেন তিনি।মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা পুলিশের আধিকারিকদের জন্য আয়োজিত “মোটর…

Read Full News

নতুন ফৌজদারি আইন নিয়ে ছাত্রীদের সচেতন করতে সাব্রুমে পুলিশের বিশেষ কর্মসূচি

সাব্রুম, ১৪ জুলাই: ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উদযাপন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাব্রুমের পিএম শ্রী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভারতীয় নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (Bharatiya Nagarik Suraksha…

Read Full News

৯৪টি সিসিটিভি অচল! নজরদারিহীন ধর্মনগরে বাড়ছে চুরির অভিযোগ, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা

ধর্মনগর, ১৪ জুলাই: উত্তর ত্রিপুরার গুরুত্বপূর্ণ শহর ধর্মনগরের সিসিটিভি নজরদারি ব্যবস্থা সম্পূর্ণ অচল থাকার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত প্রায় ৯৪টি সিসিটিভি ক্যামেরার একটিও বর্তমানে সচল নেই। এরই মধ্যে শহরে চুরি ও অন্যান্য অপরাধমূলক ঘটনার সংখ্যা বেড়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার, সরকারি দপ্তর,…

Read Full News

বিশালগড়ে রহস্যজনক মৃত্যু! থানা ও ফায়ার সার্ভিসের সামনে গাড়িচালকের দেহ উদ্ধার

বিশালগড়, ১৪ জুলাই: বিশালগড় থানা ও ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এক গাড়িচালকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম কার্তিক দাস। তাঁর বাড়ি অফিসটিলা এলাকার নীলকমল এলাকায় বলে জানা গেছে।প্রাথমিকভাবে জানা যায়, মঙ্গলবার ওই এলাকায় কার্তিক দাসকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা…

Read Full News

আবাস যোজনায় অনিয়ম থেকে হাসপাতালের দুরবস্থা—উত্তর ত্রিপুরার একাধিক জনসমস্যা নিয়ে জেলাশাসকের দ্বারস্থ সিপিআই(এম)

ধর্মনগর, ১৪ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম) উত্তর ত্রিপুরা জেলা কমিটি। ধর্মনগরে জমা দেওয়া এই স্মারকলিপিতে আবাস যোজনা, রাস্তা এবং জেলা হাসপাতালের পরিষেবা সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে ধরা হয়।স্মারকলিপিতে সিপিআই(এম)-এর অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর উপভোক্তা তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম হয়েছে।…

Read Full News

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আবারও চুরি! গ্যাস সিলিন্ডার উধাও, মিড-ডে মিল ছাড়াই ফিরতে হল শিশুদের

চড়িলাম, ১৪ জুলাই: চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের খামারবাড়ি এলাকার বাসিন্দারা। এবার ছিঁচকে চোরের নিশানায় পড়েছে ছুমিয়ার ডুং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ, কেন্দ্র থেকে একটি রান্নার গ্যাস সিলিন্ডার চুরি হয়ে যাওয়ায় শিশুদের জন্য খাবার রান্না করা সম্ভব হয়নি এবং তাদের মিড-ডে মিল না দিয়েই বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে।স্থানীয় সূত্রে জানা…

Read Full News

রক্তাক্ত রহস্যে কাঁঠালিয়া ভদ্রাবাড়ি! কুপিয়ে খুনের পর ঘরে তালা ঝুলিয়ে চম্পট দুর্বৃত্তদের

সোনামুড়া, ১৪ জুলাই: সিপাহিজলা জেলার যাত্রাপুর থানার অন্তর্গত কাঁঠালিয়া ভদ্রাবাড়ি এলাকায় এক ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম উত্তম নমঃ। অভিযোগ, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করার পর ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। সকাল প্রায় ৯টা নাগাদ…

Read Full News

পশুপালন, সমবায় ও মৎস্য দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা! সোনার তরীতে জেলা-স্তরের গুরুত্বপূর্ণ বৈঠক

আগরতলা, ১৪ জুলাই: রাজ্যের পশুপালন, সমবায় ও মৎস্য খাতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার স্টেট গেস্ট হাউস (সোনার তরী)-এর কনফারেন্স হলে এআরডিডি (Animal Resources Development Department), সমবায় (SCW) এবং মৎস্য দপ্তরের জেলা-স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন রাজ্যের এআরডিডি, সমবায় ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও সংশ্লিষ্ট তিনটি দপ্তরের ঊর্ধ্বতন…

Read Full News

মেধাবী পড়ুয়াদের পাশে লোকনাথ সেবাশ্রম! ৯১ জন একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দিল সংস্থা

আগরতলা, ১৪ জুলাই: সমাজসেবামূলক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে বনমালীপুরস্থিত শ্রীশ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থা এ বছরও মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আয়োজন করে।সংস্থার উদ্যোগে টিবিএসই ও সিবিএসই বোর্ডের অধীন ৩০টি বিদ্যালয়ের একাদশ শ্রেণির মোট ৯১ জন ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২০ জন, বাণিজ্য বিভাগের…

Read Full News

‘প্রতিশ্রুতি অনেক, উন্নয়ন কোথায়?’ বক্সনগরের ১০ নম্বর ওয়ার্ডে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সোনামুড়া, ১৪ জুলাই: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুড়া নগর পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডে বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা এলাকার দীর্ঘদিনের সমস্যা, উন্নয়নমূলক কাজের অভাব এবং প্রয়োজনীয় পরিষেবা নিয়ে নিজেদের অসন্তোষের কথা তুলে ধরেন।স্থানীয়দের অভিযোগ, একাধিক মৌলিক সমস্যার সমাধানের দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও এখনও পর্যন্ত সেগুলির স্থায়ী…

Read Full News