Headlines

মাটির নিচে লুকানো এসকফের ভাণ্ডার! বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: নেশা কারবারের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। শনিবার গভীর রাতে নোয়াপাড়া এলাকার কুখ্যাত নেশা কারবারি খোকন আলীর বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ এসকফ সিরাপ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির একটি গাড়ি রাখার ঘরের মেঝে খুঁড়ে বালতি ও কলসের মধ্যে ভরে মাটির…

Read Full News

‘আগে সংসার, পরে সরকারি দায়িত্ব!’—দেরিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসার অভিযোগ দিদিমণির বিরুদ্ধে

চড়িলাম, ২৭ জুন: চড়িলাম ব্লকের উত্তর লালসিংমুড়া নতুন কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অলকা দেবনাথের বিরুদ্ধে প্রতিদিন নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সকালেই খোলার কথা থাকলেও অলকা দেবনাথ নিয়মিত সকাল ৯টার পর কেন্দ্রে পৌঁছান। এতে কেন্দ্রের পরিষেবা ব্যাহত হচ্ছে এবং শিশু ও উপভোক্তাদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি…

Read Full News

দিল্লিতে ‘Tripura Global Pineapple Festival 2026’-এর শুভ সূচনা, ত্রিপুরার আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার উদ্যোগ

নয়াদিল্লি, ২৭ জুন: দেশের রাজধানী নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হলো Tripura Global Pineapple Festival 2026। ত্রিপুরার সুস্বাদু ও জিআই স্বীকৃত কুইন জাতের আনারসকে আন্তর্জাতিক বাজারে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ড….

Read Full News

চণ্ডীপুরে ৪০০ কৃতি পড়ুয়াকে সংবর্ধনা, শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা মন্ত্রী টিংকু রায়ের

চণ্ডীপুর, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্মান জানাতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুরের বিবেকানন্দ হলে এক বর্ণাঢ্য কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা-র চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু…

Read Full News

ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, উপস্থিত দুই মন্ত্রী

আগরতলা, ২৭ জুন: আগরতলার নজরুল কলাক্ষেত্র-এ শনিবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণজিৎ সিংহ রায় এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত-সহ ব্যাংকের পরিচালন পর্ষদের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং…

Read Full News

রামনগর বিস্ফোরণ: নিহত শুভ্রজিতের পরিবারকে সমবেদনা জানাতে মানিক সরকার, পরিদর্শন করলেন দুর্ঘটনাস্থল

আগরতলা, ২৭ জুন: রামনগর ৪ নম্বর এলাকায় কয়েকদিন আগে একটি আবাসিক ফ্ল্যাটে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত শুভ্রজিত চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় গতকাল জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শনিবার প্রয়াত শুভ্রজিত চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী, মা ও অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এসময় তাঁর…

Read Full News

আড়ালিয়া শালবনে চোলাই মদ-নেশার কারবারের অভিযোগ, পুলিশের তল্লাশিতে উদ্ধার সামগ্রী; আটক ১

আগরতলা, ২৭ জুন: আগরতলার আড়ালিয়া শালবন এলাকায় গতকালের বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। প্রতাপগড় যুব মোর্চার সভাপতি মনিশ চক্রবর্তীর দাবি, ঘটনার নেপথ্যে দীর্ঘদিন ধরে চলা চোলাই মদ ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ কারবার জড়িত।অভিযোগ অনুযায়ী, গতকাল রাতে যুব মোর্চার দুই কর্মী বিশ্বজিৎ দেবনাথ ও বিনয় দেবনাথ বাড়ি ফেরার পথে শালবাগ এলাকার একটি মাংসের…

Read Full News

গন্ডাছড়ায় নৃশংসতা! দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগে পিতা আটক

গন্ডাছড়া, ২৭ জুন: গন্ডাছড়ার কানান্তা পাড়া উল্টাছড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এক পিতা নিজের দুই শিশুসন্তানকে নৃশংসভাবে হত্যা করেছেন।নিহতরা হল ১৩ বছর বয়সী কন্যা রীচিকা ব্রু এবং চার বছর বয়সী পুত্র পৃসমাইহা ব্রু। অভিযুক্ত পিতার নাম লালচুয়ান মাউমা (৩৬)।ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং গন্ডাছড়া…

Read Full News

আরালিয়া-শালবাগানে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পূর্ব আগরতলা থানার পুলিশ

আগরতলা, ২৭ জুন: রাজধানীর আরালিয়া-শালবাগান এলাকায় শনিবার সন্ধ্যায় হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, এই ঘটনায় দুই মহিলা ও দুই যুবক আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৩ নম্বর প্রতাপগড় বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি মনিশ চক্রবর্তী এবং ২৭ নম্বর ওয়ার্ডের…

Read Full News

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার, পুলিশের জালে অমন দেব ও রাহুল দেবনাথ

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে সংঘটিত বহুল আলোচিত গুলিকাণ্ডের তদন্তে আরও বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার গভীর রাতে অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মামলার দুই অভিযুক্ত অমন দেব ও রাহুল দেবনাথকে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে অফিসটিলা এলাকায় অমন দেবের বাড়ি ঘিরে ফেলে। পুলিশের…

Read Full News