Headlines

জমি বিবাদে রক্তাক্ত পরিণতি! দুই ভাইয়ের মৃত্যু, গুরুতর আহত একজন

কৈলাশহর, ২০ জুন: জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমার চণ্ডিপুর কেন্দ্রের অন্তর্গত ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের নাম ময়ূর চাঁদ সিনহা (পেশায় রাজমিস্ত্রি) এবং নীলধ্বজ সিনহা (অবসরপ্রাপ্ত সেনাকর্মী)। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন…

Read Full News

নগরবনে গভীর রাতে চাঞ্চল্য! ফরেস্ট গার্ডের ঘর থেকে মহিলা-সহ কয়েকজনকে আটক, তদন্তে পুলিশ

তেলিয়ামুড়া, ২০ জুন: তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নম্বর ওয়ার্ডের গামাইবাড়ি এলাকায় অবস্থিত বনদপ্তরের নগরবন পার্কে গভীর রাতে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পার্কের ভেতরে থাকা একটি ঘর থেকে এক ফরেস্ট গার্ডসহ কয়েকজন মহিলাকে আটক করার অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পার্কের ভেতরে রাতের বেলায় সন্দেহজনক কর্মকাণ্ড চলছিল।…

Read Full News

২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি যাওয়া স্কুটি, মেলাঘর থানার তৎপরতায় খুশি মালিক

মেলাঘর, ২০ জুন: মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া একটি স্কুটি উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছে মেলাঘর থানার পুলিশ। দ্রুত পদক্ষেপ ও সফল অভিযানের ফলে খোয়া যাওয়া সম্পত্তি ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্কুটির প্রকৃত মালিক।জানা গেছে, গতকাল বেলা প্রায় ১১টা নাগাদ মেলাঘর-উদয়পুর মূল সড়কের কামরাঙ্গা তুলি এলাকায় স্কুটি চুরির ঘটনাটি ঘটে। মেলাঘরের পদ্মাডেপার…

Read Full News

পরকীয়া বিতর্কে উত্তেজনা! মিলনচক্র-শ্রীনগরে ভাঙচুর, আহত কয়েকজন

আগরতলা, ২০ জুন: পরকীয়াকে কেন্দ্র করে উত্তেজনার জেরে মিলনচক্র-শ্রীনগর এলাকায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।অভিযোগকারী কাবেরী সিনহার দাবি, উশৃঙ্খল মণ্ডলের নেতৃত্বে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র, একটি গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন…

Read Full News

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন ও রেড ক্রস সোসাইটির যৌথ উদ্যোগে শনিবার এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।র‍্যালিটি যক্ষা নিবারণী হলের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। যোগব্যায়ামের উপকারিতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।র‍্যালিতে…

Read Full News

শুভ ষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তান ও সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা

আগরতলা, ২০ জুন: শুভ ষষ্ঠী উপলক্ষে আজ লক্ষ্মীনারায়ণ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে বহু মা তাঁদের সন্তান, জামাই এবং পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যতের কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেন।মন্দিরে আগত ভক্তদের অনেকেই জানান, এই বিশেষ তিথিতে তাঁরা পরিবারের কল্যাণের পাশাপাশি রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা…

Read Full News

মল মাসের প্রভাবে জামাই ষষ্ঠীতেও মিষ্টির বাজারে মন্দা

আগরতলা, ২০ জুন: জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে প্রতি বছর মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ও বিক্রির ধুম দেখা গেলেও এ বছর সেই চিত্র অনেকটাই ভিন্ন। ব্যবসায়ীদের দাবি, চলতি বছরে মল মাস (অধিক মাস) থাকায় উৎসবের কেনাকাটায় প্রভাব পড়েছে এবং মিষ্টির দোকানগুলোতে প্রত্যাশিত ব্যবসা হচ্ছে না।শহর ও বিভিন্ন বাজার এলাকার মিষ্টি ব্যবসায়ীরা জানান, জামাই ষষ্ঠী উপলক্ষে বিভিন্ন…

Read Full News

জামাই ষষ্ঠীতে বাজারে ভিড় কম, ইলিশেই ভরসা ব্যবসায়ীদের

আগরতলা, ২০ জুন: জামাই ষষ্ঠী উপলক্ষে মাছ ও মাংসের বাজারে প্রত্যাশিত ভিড় দেখা গেল না। অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। উৎসবকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন ধরনের মাছ ও মাংসের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বিক্রি আশানুরূপ হয়নি।ব্যবসায়ীদের মতে, ইলিশ মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ এখনও রয়েছে এবং এর চাহিদাও তুলনামূলকভাবে ভালো।…

Read Full News

“মানবতার সেবায় TSR জওয়ানরা, কুমারঘাটে স্বেচ্ছায় রক্তদান শিবির”

কুমারঘাট, ১৯ জুন:সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার বার্তা নিয়ে টিএসআর (ত্রিপুরা স্টেট রাইফেলস)-এর ১৫ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার কুমারঘাটের সাইদার বাড়ি এলাকায় অবস্থিত ব্যাটেলিয়নের সদর দপ্তরে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।রক্তদান শিবিরে ব্যাটেলিয়নের বহু জওয়ান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মানবকল্যাণে রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা বলেন, রক্তদান একটি মহৎ…

Read Full News

“দ্বিতীয় স্ত্রীর হামলার অভিযোগ! গুরুতর আহত স্বামী, জিবি হাসপাতালে চিকিৎসাধীন”

আগরতলা, ১৯ জুন:পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লঙ্কামুড়া এলাকায়। আহত ব্যক্তির নাম অমলেন্দু সরকার বলে জানা গেছে। বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসার সৃষ্টি হয়। অভিযোগ, সেই বচসা চলাকালীন অমলেন্দু সরকারের উপর হামলা চালানো হয়,…

Read Full News