বাধারঘাটে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমঘটিত কারণের অভিযোগে চাঞ্চল্য
আগরতলা, ১৩ জুন: রাজধানীর এডি নগর থানার অন্তর্গত বাধারঘাটের শ্রীপল্লী এলাকায় এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে নিজ বাড়ির ঘর থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।মৃত তরুণীর নাম প্রিয়া দেব (২২)। তিনি বাধারঘাট শ্রীপল্লী এলাকার বাসিন্দা এবং সুমন…
