লাটিয়াপুরা সীমান্তে বিএসএফের গুলি, নিহত বাংলাদেশি চোরাকারবারি
কৈলাসহর, ১৩ জুন: উত্তর ত্রিপুরার কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন লাটিয়াপুরা ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান প্রতিরোধকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিএসএফের লাটিয়াপুরা বিএওপি এলাকার সীমান্ত পিলার নং ১৮৫২/১৪-এস সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তে এই ঘটনা ঘটে।বিএসএফ সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ১৫ মিনিটের…
