গণরোষে ট্রাকচালককে বেধড়ক মারধর, জ্বালিয়ে দেওয়া হল ট্রাক! গুরুতর অবস্থায় হাসপাতালে লিটন কর
ফটিকরায় বিধানসভা এলাকার ডেমডুমে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বৃহস্পতিবার একটি মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পান্থ দেববর্মা (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরেই ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন ট্রাকচালক লিটন কর।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা ঘটনাস্থলে জড়ো হয়। অভিযোগ, তারা ট্রাকচালক…
