Headlines

মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে বৈঠকের পর বনধ প্রত্যাহার, স্বস্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ৪ জুন: আগামী ৫ জুন আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেললাইন বনধের যে কর্মসূচি ঘোষণা করেছিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি, তা শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি।জানা গেছে, দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে আসছিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। দাবিগুলির দ্রুত সমাধানের…

Read Full News

বিয়ের আড়াই মাসেই নির্যাতনের শিকার নববধূ! জিবি হাসপাতালে চিকিৎসাধীন তরুণী

আগরতলা, ৪ জুন: বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এক তরুণী বধূ। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে ওই গৃহবধূর উপর অত্যাচার চালানো হচ্ছিল। ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনের…

Read Full News

পাসপোর্ট থাকলেও ‘বাংলাদেশি’ তকমা! শ্রীমন্তপুর চেকপোস্টে হয়রানির অভিযোগ, জনপ্রতি ২০০ টাকা আদায় নিয়েও ক্ষোভ

সোনামুড়া, ৪ জুন: ভারতীয় পাসপোর্ট ও বৈধ ভিসা থাকা সত্ত্বেও এক ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। একইসঙ্গে চেকপোস্টে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে আদায়ের অভিযোগ ঘিরেও ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।ভুক্তভোগী আব্দুল মিয়ার বাড়ি সিপাহীজলা জেলার মেলাঘর এলাকার তেলকাজলা গ্রামে। অভিযোগ…

Read Full News

৭২ ঘণ্টায় দ্বিতীয় বড় সাফল্য! মোহনপুরে উদ্ধার ৩ লক্ষাধিক টাকার গাঁজা ও কফ সিরাপ

নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সিধাই থানার পুলিশ। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করে পুলিশ, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।পুলিশ সূত্রে জানা যায়, সিধাই থানার অন্তর্গত ডিসি পাড়া এলাকার একটি বাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা ও কফ…

Read Full News

শ্রম দপ্তরের সহায়তায় নতুন জীবন, জিবি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দগ্ধ শ্রমিক

শ্রম দপ্তরের উদ্যোগ ও সহায়তায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ ত্রিপুরার একটি মিষ্টির দোকানে কর্মরত বহিরাজ্যের এক শ্রমিক। কয়েকদিন আগে কর্মরত অবস্থায় তার শরীরে গরম তেল পড়ে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। পরে তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায় জিবি হাসপাতালে গিয়ে ওই শ্রমিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকদের…

Read Full News

দারিদ্র্যের বাধা পেরিয়ে কলেজে পড়তে চায় মুক-বধির মেধাবী তসলিমা, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন

জম্পুইজলা, প্রতিনিধি:দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও শিক্ষার স্বপ্ন ছাড়তে রাজি নয় মুক-বধির ও দিব্যাঙ্গ মেধাবী ছাত্রী তসলিমা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও আর্থিক অনটনের কারণে কলেজে ভর্তি হতে পারছে না সে। ফলে উচ্চশিক্ষার স্বপ্ন আজ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।জম্পুইজলা এলাকার বাসিন্দা তসলিমা ছোটবেলা থেকেই প্রতিকূল পরিস্থিতিকে জয় করে পড়াশোনা চালিয়ে এসেছে। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তার…

Read Full News

ফোনের দোকানে ইয়াবা-কফ সিরাপের আস্তানা! যুবকদের তৎপরতায় উদ্ধার বিপুল নেশা সামগ্রী

আগরতলা, ৪ জুন: রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়ি এলাকার সামনে অবস্থিত একটি ফোন বাজার দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ ইয়াবা ট্যাবলেট ও কফ সিরাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন যুবক সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে দোকানটিতে নজরদারি চালান। পরে তারা দোকান থেকে অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করে বিষয়টি পূর্ব থানার…

Read Full News

কাউন্সিলরের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তেজনা! নাগেরজলায় বিএমএস কর্মীদের উপর হামলা, রক্তাক্ত কয়েকজন

আগরতলার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গ্রহণকে কেন্দ্র করে নাগেরজলায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, আন্দোলনের প্রতিবাদে একদল উশৃঙ্খল যুবক অভিজিৎ মল্লিকের নেতৃত্বে নাগেরজলা এলাকায় এসে বিএমএস কর্মীদের উপর হামলা চালায়।ঘটনায় তিন থেকে চারজন বিএমএস কর্মী গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন বলে অভিযোগ। হামলার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং…

Read Full News

অমিত শাহের সফর ঘিরে জোর প্রস্তুতি, মুখ্যমন্ত্রীর মন্তব্যে বাড়ল জল্পনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন ত্রিপুরা সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই সফর নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, অমিত শাহের সফর রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের সমন্বয় আরও শক্তিশালী করতে এই…

Read Full News

এফএমডি টিকাকরণ শিবিরে চাঞ্চল্য! উদ্ধার বিশাল অজগর, বনদপ্তরের হাতে তুলে দিল মোবাইল ভেটেরিনারি টিম

বিশালগড় ব্লকের অন্তর্গত চন্দননগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে এফএমডি (ফুট অ্যান্ড মাউথ ডিজিজ) টিকাকরণ কর্মসূচি চলাকালীন এক বিরল ঘটনার সাক্ষী থাকলেন এলাকাবাসী ও ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্রের কর্মীরা।মঙ্গলবার সকালে মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের দল নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পশুদের টিকাকরণ করতে গেলে এলাকায় একটি বড় অজগর সাপ দেখতে পান। সাপটিকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও স্থানীয়…

Read Full News