যুব সঙ্গমে যোগ দিতে ত্রিপুরার ৫০ শিক্ষার্থীর হরিয়ানা যাত্রা, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর বার্তা বহন করবে তরুণ প্রজন্ম
ভারত সরকারের ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় আয়োজিত ‘যুব সঙ্গম-৬’ শিক্ষামূলক ভ্রমণে অংশ নিতে ত্রিপুরা রাজ্যের ৫০ জন ছাত্র-ছাত্রী মঙ্গলবার সকালে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে হরিয়ানার কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন।আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) এই কর্মসূচির রাজ্য নোডাল ইনস্টিটিউট হিসেবে সমগ্র ভ্রমণের তত্ত্বাবধান করছে। নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জন…
