সার্ভার ডাউনে কলেজ ভর্তি নিয়ে ভোগান্তি! সময় বাড়ানোর দাবিতে উচ্চ শিক্ষা দপ্তরে এসএফআই-এর ডেপুটেশন
আগরতলা, ১ জুন: রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজে নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হলেও অনলাইন ফর্ম ফিলআপে প্রযুক্তিগত সমস্যার কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন ছাত্র-ছাত্রীরা। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের সার্ভার বারবার ডাউন থাকায় আবেদন জমা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু পড়ুয়া।এই পরিস্থিতিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সোমবার একটি প্রতিনিধিদল উচ্চ শিক্ষা দপ্তরের…
