ছাগল নিয়ে বিবাদের জেরে বাড়িতে হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অধীন লেম্বুছড়া পুলিশ ফাঁড়ি এলাকার কালাপানিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে। ছাগল নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে এক পরিবারের বাড়িতে হামলা, মারধর এবং একাধিক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ সামনে এসেছে।অভিযোগ অনুযায়ী, কালাপানিয়া এলাকার বাসিন্দা রাজমোহন সরকারের বাড়িতে শনিবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি প্রবেশ করে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। পরিবারের…
