Headlines

কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনায় ডি ওয়াই এফ আই, যোগেন্দ্রনগরে উৎসবের আবহ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে রবিবার বিশেষ কর্মসূচির আয়োজন করল ডি ওয়াই এফ আই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। ফুলের তোড়া, কলম ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে কৃতী পড়ুয়াদের সম্মান জানানো হয়। এই উদ্যোগকে ঘিরে গোটা এলাকাজুড়ে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-ছাত্রীদের সাফল্যকে সম্মান জানানো এবং আগামী…

Read Full News

মাছের জালে বিষধর কেউটে! গ্রামবাসীদের সচেতনতায় রক্ষা পেল বিরল প্রাণ

কৈলাসহরের গৌরনগর আর.ডি. ব্লকের অন্তর্গত লাঠিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের খিলেরবন্ধ এলাকায় মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর সাপকে উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন স্থানীয় গ্রামবাসীরা। আতঙ্ক ছড়ালেও সাপটিকে না মেরে উদ্ধারকারী দলের হাতে তুলে দেওয়ায় এলাকাজুড়ে প্রশংসার ঝড় উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টির পর এক মৎস্যজীবী জলাশয়ে পাতা জাল তুলতে গিয়ে দেখতে পান,…

Read Full News

চাকরির টোপে প্রতারণা! এনসিসি থানার জালে পশ্চিমবঙ্গের তঞ্জুর আলী

চাকরি দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ। ধৃত অভিযুক্তের নাম তঞ্জুর আলী। তার বাড়ি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে ত্রিপুরাজুড়ে একটি প্রতারণার জাল বিস্তার করেছিল অভিযুক্ত। বিভিন্ন যুবক-যুবতীদের সরকারি ও বেসরকারি চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের…

Read Full News

রাহুল কিশোর রায় হত্যা মামলায় বড় সাফল্য, পুলিশের জালে কঙ্কন চৌধুরী

ধর্মনগর যুবমোর্চা সভাপতি রাহুল কিশোর রায়ের মৃত্যুর ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘ তদন্ত ও তল্লাশি অভিযানের পর অভিযুক্ত কঙ্কন চৌধুরীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।এই ঘটনাকে ঘিরে উত্তর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয় বিভিন্ন মহল।পুলিশ সূত্রে…

Read Full News

মহিলা শক্তিকে সংগঠিত করতে বিজেপি মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ বৈঠক কৃষ্ণনগরে

আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপির প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিজেপি প্রদেশ মহিলা মোর্চার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। আসন্ন বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিকে সামনে রেখে মহিলা মোর্চার কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন Rajib Bhattacharjee, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী Mimi Majumdar সহ দলের অন্যান্য নেতৃত্ব।বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বুথস্তরে মহিলা কর্মীদের…

Read Full News

বাংলাদেশে হাম-রুবেলার বাড়বাড়ন্ত, ঊনকোটিতে শিশুদের এমআর টিকাকরণে জোর প্রশাসনের

বাংলাদেশে দ্রুত বাড়তে থাকা হাম ও রুবেলা সংক্রমণের প্রেক্ষিতে সীমান্তবর্তী ত্রিপুরায় সতর্কতা জোরদার করেছে প্রশাসন। ঊনকোটি জেলা শাসক অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন জানান, সীমান্ত লাগোয়া এলাকা হওয়ায় রাজ্যেও সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যেই জেলার কয়েকটি এলাকায় হাম রোগের কিছু কেস শনাক্ত হয়েছে বলেও তিনি জানান।জেলা শাসকের বক্তব্য অনুযায়ী,…

Read Full News

ফিট ইন্ডিয়া আন্দোলনে আগরতলায় অসম রাইফেলসের সাইকেল র‍্যালি ও যোগাভ্যাস কর্মসূচি

আগরতলা গ্যারিসনে ফিট ইন্ডিয়া আন্দোলনের আওতায় এক বিশেষ সাইকেল র‍্যালি ও গণযোগাভ্যাস কর্মসূচির আয়োজন করল Assam Rifles। শারীরিক সক্ষমতা, সুস্থ জীবনযাপন এবং মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।শনিবার আয়োজিত সাইকেল র‍্যালিটি আগরতলা গ্যারিসন থেকে শুরু হয়ে সালবাগান পর্যন্ত অনুষ্ঠিত হয়। অসম রাইফেলসের বিভিন্ন র‌্যাঙ্কের জওয়ানরা উৎসাহের সঙ্গে এই র‍্যালিতে অংশ নেন।…

Read Full News

আবারও জ্বালানির ধাক্কা! বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

সাধারণ মানুষের মাথাব্যথা আরও বাড়িয়ে ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। নতুন সংশোধিত মূল্যে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে।আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং পরিবহণ ব্যয়ের প্রভাবেই এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে। হঠাৎ জ্বালানির দাম বৃদ্ধির ফলে পরিবহণ খরচ বাড়ার আশঙ্কা তৈরি…

Read Full News

লেইক চৌমুহনীতে মেগা স্বাস্থ্য ও চক্ষু শিবির, মানুষের ঢল

মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে লেইক চৌমুহনী বাজার সমিতির উদ্যোগে এক মেগা চক্ষু ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার সুবিধা গ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কাউন্সিলর ভাস্বতী দেববর্মা, বাজার সমিতির…

Read Full News

ফলাফলে ‘ব্যাক’ বিভ্রাটে ক্ষোভ, ওমেন্স কলেজের সামনে এবিভিপির বিক্ষোভ

রাজ্যের বিভিন্ন কলেজের পরীক্ষার ফলাফল প্রকাশের পরও পুনরায় পরীক্ষা দেওয়া বহু ছাত্র-ছাত্রীর নামের পাশে ফের ‘ব্যাক’ দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই সমস্যাকে কেন্দ্র করে চরম হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। অভিযোগ, কলেজে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ে যেতে বলা হচ্ছে, আবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে কলেজের সঙ্গে কথা বলতে বলা হচ্ছে। ফলে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ…

Read Full News