Headlines

৫ বছরেও মেলেনি ফলাফল! এসটিজিটি পরীক্ষার্থীদের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া ঘিরে ক্ষোভ

সুপ্রিম কোর্টে বিচারাধীন ২০২২ সালের এসটিজিটি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হলেন চাকরি প্রার্থীরা। দীর্ঘ পাঁচ বছর ধরে ফলাফল ঝুলে থাকায় চরম অনিশ্চয়তা ও মানসিক চাপে রয়েছেন পরীক্ষার্থীরা বলে অভিযোগ।শুক্রবার এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানায়। চাকরি প্রার্থীদের বক্তব্য, ২০২২ সালে পরীক্ষা সম্পন্ন…

Read Full News

“রুটি-রুজির জমি বাঁচাতে মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের দ্বারস্থ ছয় কৃষক পরিবার”

জীবিকার একমাত্র সম্বল চাষের জমি রক্ষার দাবিতে মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের কাছে আবেদন জানাল সিপাহীজলা জেলার ছয়টি অসহায় কৃষক পরিবার। শুক্রবার দুপুর প্রায় ২টায় কৃষকরা একত্রিত হয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত-র নিকট একটি ডেপুটেশন প্রদান করেন।কৃষকদের অভিযোগ, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের অফিস ভবন নির্মাণের জন্য যে জায়গায় সাইনবোর্ড লাগানো হয়েছে, সেই জমিতে তারা গত…

Read Full News

ধর্মঘটের সমর্থনে SBI কর্মীদের মোমবাতি মিছিল আজ সন্ধ্যায়, মিডিয়াকে আমন্ত্রণ

আসন্ন ধর্মঘটের সমর্থনে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন। এই কর্মসূচি অনুষ্ঠিত হবে State Bank of India-এর আগরতলা এবং ধর্মনগর শাখার সামনে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির মাধ্যমে আসন্ন ধর্মঘটের প্রতি সমর্থন ও কর্মচারীদের দাবিদাওয়ার বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।এদিকে, উক্ত কর্মসূচি কভার…

Read Full News

ত্রিপুরা জয়েন্টে পশ্চিম জেলার জয়জয়কার! দুই বিভাগে ছেলেদের দাপট

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্যের শিক্ষা মহল ও অভিভাবকদের মধ্যে এবারের ফলাফল নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায়। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চলতি বছরে পরীক্ষার্থীদের সামগ্রিক ফলাফল সন্তোষজনক হলেও পশ্চিম জেলার ছাত্রছাত্রীরা বিশেষভাবে নজর কেড়েছে।বিশেষ করে পশ্চিম জেলার পরীক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অসাধারণ সাফল্য অর্জন করেছে।…

Read Full News

রাজ্যসভা ভোটের দিন ঘোষণা! ১০ রাজ্যের ২৪ আসনে নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত

দেশের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্যের মাঝে ১০টি রাজ্যের রাজ্যসভার ২৪টি আসনের জন্য নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছে, শূন্য হওয়া আসনগুলিতে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ ও গণনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।নির্বাচন কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে মনোনয়ন জমা, যাচাই এবং প্রত্যাহারের নির্দিষ্ট দিনও ঘোষণা করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই…

Read Full News

“মা কোথায়?” দুগ্ধপোষ্য শিশুকে ফেলে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, কান্নায় ভেঙে পড়ছে পরিবার

পশ্চিম নলছড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবচেয়ে মর্মান্তিক বিষয়, মাত্র দুই বছরের এক দুগ্ধপোষ্য শিশুকে রেখে হঠাৎ উধাও হয়ে গেছেন তার মা। অবুঝ শিশুটির কান্নায় এখন ভারী হয়ে উঠেছে গোটা এলাকার পরিবেশ।জানা গেছে, প্রায় আট বছর আগে পশ্চিম নলছড়ের বাসিন্দা বিমল নমঃ-র সঙ্গে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল…

Read Full News

স্মার্ট সিটির কাজে বড় বিপদ! অভয়নগরে গ্যাস পাইপলাইন কেটে আতঙ্ক

স্মার্ট সিটির উন্নয়নমূলক কাজ চলাকালীন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলো রাজধানীর অভয়নগর জগৎপুর এলাকায়। কাজের সময় অসাবধানতাবশত কেটে ফেলা হয় গ্যাসের পাইপলাইন। মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে গ্যাসের তীব্র গন্ধ, সৃষ্টি হয় চাঞ্চল্য ও আতঙ্ক।স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর এবং দমকল বাহিনীকে জানালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের…

Read Full News

তেলিয়ামুড়ায় ৬০০ বোতল এস কফ উদ্ধার! পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল চালক, বড় মাদক সিন্ডিকেটের ইঙ্গিত

তেলিয়ামুড়ায় ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পুলিশের। বুধবার গভীর রাতে মহারানীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ইকো গাড়ি থেকে উদ্ধার করা হয় ৬০০-রও বেশি অবৈধ এস কফের বোতল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে…

Read Full News

বিলোনিয়ায় বাংলাদেশি দুই মহিলা সহ ভারতীয় টাউট আটক, চাঞ্চল্য সীমান্ত এলাকায়

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া পিআর বাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি মহিলা এবং এক ভারতীয় টাউটকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পিআর বাড়ি থানা এলাকার একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই মহিলাকে। তাদের…

Read Full News

১০ দিন অন্ধকারে! বিদ্যুতের দাবিতে কচুছড়ায় ফের পথ অবরোধে উত্তেজনা

মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের উত্তপ্ত হয়ে উঠল কমলপুরের কচুছড়া এলাকা। এবার বিদ্যুতের দাবিতে সালেমা-আমবাসা সড়ক অবরোধে সামিল হন ভীম শবর পাড়ার গ্রামবাসীরা। অভিযোগ, টানা ১০ দিন ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের তরফে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা কচুছড়া বাজার এলাকায় পথ অবরোধে বসেন। এর ফলে সালেমা-আমবাসা সড়কে যান…

Read Full News