Headlines

মোদীর অনুপ্রেরণায় কুমারঘাট স্টেশনে রেলযাত্রীদের বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ

দেশের প্রধানমন্ত্রী Narendra Modi-র অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে মানবসেবার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী সমিতির কুমারঘাট শাখা। বুধবার সকাল থেকে সারাদিনব্যাপী কুমারঘাট রেল স্টেশনে রেলযাত্রীদের মধ্যে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ করা হয়।এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পল্লব রায় চৌধুরী, কুমারঘাট শাখার সভাপতি ধীরেন্দ্র দাস, সাধারণ সম্পাদক দীপক রাউ,…

Read Full News

শহরে ফের নেশাবিরোধী অভিযান, ব্রাউন সুগারসহ নগদ টাকা উদ্ধার

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ফের রাজধানী শহরজুড়ে শুরু হয়েছে জোরদার নেশাবিরোধী অভিযান। বুধবার পশ্চিম থানার পুলিশ রাধানগর কাঁঠালতলী এলাকায় অভিযান চালিয়ে কাজল দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং নগদ টাকা উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সন্দেহজনক…

Read Full News

“গ্রাহক সেবায় চরম অব্যবস্থা! কদমতলা গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন মানুষ”

উত্তর ত্রিপুরার কদমতলা বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখাকে ঘিরে ক্রমশ বাড়ছে গ্রাহকদের ক্ষোভ। সাধারণ মানুষের সুবিধার্থে গড়ে ওঠা এই ব্যাংক শাখার বিরুদ্ধে এবার উঠছে একের পর এক গুরুতর অভিযোগ। স্থানীয় গ্রাহকদের দাবি, ব্যাংকে প্রয়োজনীয় পরিষেবা পেতে গিয়ে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের।অভিযোগ অনুযায়ী, ব্যাংকের কর্মীদের একাংশ গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং প্রয়োজনীয় তথ্য বা…

Read Full News

টিপার দুর্ঘটনায় নিহতের পরিবারে সি.ই.এম রুনিয়েলের সমবেদনা

সিধাই থানাধীন মোকাম বাড়ি এলাকায় টিপার গাড়ির চাপায় নিহত শান্তি রাণী দেববর্মার পরিবারের পাশে দাঁড়ালেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। বুধবার তিনি মৃতার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, কয়েকদিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শান্তি রাণী দেববর্মার। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া…

Read Full News

অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে ধর্মঘট, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি শান্তিরবাজারের কেমিস্টদের

অনলাইনে বেআইনি ওষুধ বিক্রি, ভুয়ো প্রেসক্রিপশনে হোম ডেলিভারি এবং অতিরিক্ত ছাড়ের প্রতিবাদে বুধবার দেশজুড়ে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করলেন কেমিস্ট ও ড্রাগিস্টরা। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)-এর ডাকে ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকানও এদিন বন্ধ রাখা হয়।অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের শান্তিরবাজার মহকুমা কমিটির উদ্যোগে সকাল থেকেই…

Read Full News

দু’বার সংস্কারেও বেহাল রাস্তা, পানীয় জলের সংকটে ফুঁসছে কাঁঠালিয়ার ৮২ পরিবার

কাঁঠালিয়া উত্তর ও দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকায় রাস্তা সংস্কারকে ঘিরে চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘ প্রায় ৭০ বছরের পুরনো এই গ্রামীণ সড়কটি গত দুই বছরে পরপর দুইবার সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে রাস্তার অবস্থার তেমন উন্নতি হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বরং অবৈজ্ঞানিক নির্মাণকাজ ও নিম্নমানের কাজের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।স্থানীয় সূত্রে…

Read Full News

আধা-তৈরি ড্রেনে জলযন্ত্রণা, কাঁঠালিয়ায় সড়ক অবরোধে উত্তেজনা

দক্ষিণ ত্রিপুরার কাঁঠালিয়া থেকে বিলোনিয়া পর্যন্ত মূল সড়কের পাশে অসম্পূর্ণ ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে চলা রাস্তার উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও রাস্তার দুপাশের বেশ কিছু অংশে ড্রেন নির্মাণ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে কাঁঠালিয়া মূল সড়ক অবরোধ করে…

Read Full News

পূর্ব চড়কবাইয়ে উদ্বোধন ‘বিবেকানন্দ শিশু উদ্যান’, শিশুদের মোবাইল আসক্তি রুখতেই নতুন উদ্যোগ

দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী ব্লকের অন্তর্গত বাইখোড়া পূর্ব চড়কবাই গ্রামপঞ্চায়েত এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হল “বিবেকানন্দ শিশু উদ্যান”। এলাকার শিশু ও প্রবীণদের অবসর বিনোদন এবং সুস্থ পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পার্কটির আনুষ্ঠানিক…

Read Full News

ধলাই থেকে শুরু ভার্চুয়াল ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’, সরাসরি শুনলেন মানুষের সমস্যা

আগরতলা, ২০ মে: রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যার দ্রুত সমাধান এবং প্রশাসনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার ধলাই জেলা দিয়ে ভার্চুয়াল মাধ্যমে “মুখ্যমন্ত্রী সমীপেষু” কার্যক্রমের সূচনা করলেন মুখ্যমন্ত্রী Manik Saha।এদিনের কর্মসূচিতে ধলাই জেলার প্রায় ৩৫ জন নাগরিক ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন। পাশাপাশি আগরতলায় উপস্থিত আরও দুইজন…

Read Full News

ওষুধ ব্যবসায়ীদের ১২ ঘণ্টার ধর্মঘট, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি

আগরতলা, ২০ মে : বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বুধবার ১২ ঘণ্টার ধর্মঘটে সামিল হয় অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়, যা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে।সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসায়ীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যার সমাধান ও ব্যবসায়ীদের…

Read Full News