গানের অনুষ্ঠানে যুবককে পিটিয়ে রক্তাক্ত! ৩ দিনেও মামলা নয়, থানায় ছুটছেন অসহায় মা
কৈলাসহর: গণেশ পূজা উপলক্ষে আয়োজিত গানের অনুষ্ঠান দেখতে গিয়ে এক যুবককে প্রকাশ্য রাস্তায় মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রেজিস্ট্রি হয়নি বলে অভিযোগ করেছেন আহত যুবকের মা বিল্ব রানী সরকার।ঘটনাটি ঘটে গত ২০ সেপ্টেম্বর রাতে, কৈলাসহর শহরের মূল রাজপথের নেতাজী…
