পড়া না পারায় নাবালককে মারধরের অভিযোগ! ‘ছোট হুজুর’-এর বিরুদ্ধে থানায় মামলা
ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের ফুলবাড়ীকান্দি পঞ্চায়েতের বরখলা গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসায় নাবালক পড়ুয়াকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মাদ্রাসার ‘ছোট হুজুর’-এর বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার বাবা মনাফ আলি।পরিবারের অভিযোগ, পড়াশোনার সময় একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় ওই নাবালককে বেধড়ক মারধর করা হয়। এতে তার হাত ও পায়ে আঘাতের…
