Headlines

জিবিপিতে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে যুবতী ও সঙ্গী!

জিবিপি হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে মোবাইল চুরির অভিযোগে এক যুবতী ও তার সঙ্গীকে হাতেনাতে আটক করা হয়েছে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়।জানা গেছে, মঙ্গলবার জিবিপি হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে এক রোগীর পরিবারের সদস্যের মোবাইল চুরি করার চেষ্টা করছিল ওই যুবতী ও তার সঙ্গে থাকা এক যুবক। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তাদের ধরে ফেলেন।এরপর…

Read Full News

প্রেমের ঝগড়ায় রক্তাক্ত প্রেমিকা ও মা, খুমলুংয়ে চাঞ্চল্য!

প্রেমের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে প্রেমিকা ও তাঁর মায়ের উপর হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এডিসি সদর খুমলুংয়ের গুলাচি হাতাই এলাকায়।ঘটনাটি রাধাপুর থানাধীন এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে প্রেমিকা রিশা দেববর্মার সঙ্গে ওই যুবকের বচসা হয়। অভিযোগ, বচসার একপর্যায়ে যুবক রিশা দেববর্মা এবং তাঁর মায়ের উপর…

Read Full News

আখাউড়া রোডে বাড়ি থেকে স্বর্ণের চেইন-কসমেটিকস চুরি, গ্রেফতার পরিচারিকা

আখাউড়া রোড এলাকায় বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির অভিযোগে এক বাড়ির কাজের মহিলাকে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের চেইনসহ চুরি যাওয়া সামগ্রী।পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া রোডের বাসিন্দা প্রীতিদাস চৌধুরী বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির অভিযোগে পশ্চিম থানায় মামলা দায়ের করেন।…

Read Full News

আগরতলায় ‘যশোধা AI’ প্রশিক্ষণ, প্রযুক্তিতে মহিলাদের দক্ষ করার উদ্যোগ

আগরতলা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির ব্যবহার সম্পর্কে মহিলাদের সচেতনতা বৃদ্ধি এবং ব্যবহারিক দক্ষতা গড়ে তুলতে আগরতলায় অনুষ্ঠিত হল বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। ন্যাশনাল কমিশন ফর উইমেনের সহযোগিতায় এবং ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের উদ্যোগে একটি বেসরকারি হোটেলে আয়োজন করা হয় ‘Awareness cum Training Programme on Yashodha AI’।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন…

Read Full News

ইঞ্জিনিয়ার দিবসে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি, বার্তা উন্নয়নের

আগরতলা: ৫৯তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত হল বর্ণাঢ্য র‍্যালি। মঙ্গলবার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে র‍্যালিটির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মনসহ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও অন্যান্য বিশিষ্টজনেরা।ইঞ্জিনিয়ারদের অবদান, প্রযুক্তিগত উন্নয়ন এবং রাজ্যের পরিকাঠামো নির্মাণে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে…

Read Full News

কোটি টাকার পার্ক, অথচ সন্ধ্যা নামলেই আতঙ্ক! বটতলায় ‘স্মার্ট সিটি’র বাস্তব ছবি

একসময় ভাবনা ছিল—ব্যস্ত আগরতলা শহরের বুকে এমন একটি জায়গা থাকবে, যেখানে একটু সময় কাটাতে পারবেন সাধারণ মানুষ। পরিবার নিয়ে আসবেন, শিশুরা খেলবে, বয়স্করা বসে গল্প করবেন। সেই লক্ষ্যেই কোটি কোটি টাকা খরচ করে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় সাজানো হয়েছিল বটতলার পার্কটি।কিন্তু বর্তমানে সেই পার্কের চেহারা দেখে হতাশ সাধারণ মানুষ। সৌন্দর্যায়নের আড়ালে যেন ধীরে ধীরে হারিয়ে…

Read Full News

🚨 কাঁছাড়ে ফের বড়সড় মাদকবিরোধী অভিযান, হেরোইনসহ আটক ১

আসামের কাঁছাড় জেলায় ফের বড়সড় মাদকবিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।অভিযানে মোট ২.২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কত, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে পরবর্তী সময়ে জানানো হতে পারে।আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস,…

Read Full News

📰 পৈত্রিক সম্পত্তি নিয়ে টানাপোড়েন, আদালতের রায়ের পরও কাটেনি বিরোধ

তেলকাজলা বরডেপা এলাকায় পৈত্রিক সম্পত্তির মালিকানা ও দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসছে বিরোধ। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি বর্তমানে সামাজিক বিচার, মাদ্রাসা পরিচালনা এবং সম্পত্তির বৈধতা নিয়েও পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দা আব্দুর রহিমের অভিযোগ, তাঁর পৈত্রিক সম্পত্তি এলাকারই বাসিন্দা রাধেশ্যাম ঘোষ দখল করে রেখেছেন। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের…

Read Full News

শিক্ষক সংকটে সোনামুড়ার আড়ালিয়া এসবি স্কুল!

সোনামুড়ার আড়ালিয়া এসবি স্কুলে শিক্ষক সংকটকে ঘিরে উদ্বেগ বাড়ছে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে।অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকায় একাধিক শ্রেণির পড়াশোনা সামলাতে সমস্যায় পড়ছেন শিক্ষকরা। এর সরাসরি প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের…

Read Full News

খোয়াইয়ে ফের সড়ক দুর্ঘটনা, আহত দুই বাইক আরোহী

খোয়াইয়ের গনকি করইতলা এলাকায় ফের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। সোমবার দুপুরে এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, দুইজন একটি বাইকে করে খোয়াইয়ের দিকে আসছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি বাইক তাদের বাইকে ধাক্কা দিলে দু’জনই রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।দুর্ঘটনাটি দেখতে…

Read Full News