Headlines

বন্ধুর বাইক থেকে ছিটকে প্রাণ গেল ২০ বছরের সৌরভের! গকুলপুরে মর্মান্তিক দুর্ঘটনা

উদয়পুরের গকুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২০ বছরের যুবক সৌরভ চক্রবর্তীর। মঙ্গলবার দুর্ঘটনায় বন্ধুর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।ঘটনায় বাইক চালক ইউনিস মিয়াও আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেন স্থানীয়রা।তবে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার…

Read Full News

নবনিযুক্ত মহিলা মোর্চা পদাধিকারীদের পরিচয় পর্ব, সংগঠন শক্তিশালী করার বার্তা বিজেপির

ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে অনুষ্ঠিত হলো সাংগঠনিক পরিচয় পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার নবনিযুক্ত সভাপতি মৌসুমী দাস, ভাইস প্রেসিডেন্টসহ সংগঠনের অন্যান্য নবনিযুক্ত পদাধিকারীরা। রাজ্য সভাপতি অভিষেক দেবরায় তাঁদের সঙ্গে পরিচিত হন এবং সংগঠনের আগামী দিনের কর্মকাণ্ড নিয়ে…

Read Full News

বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে দুঃসাহসিক চুরি! নগদ ২ লক্ষ ও ৪ ভরি সোনা লুট

কমলপুর শহরের বাইপাস সড়কে টাউন হলের পেছনে মোহনলাল রায়ের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ির সদস্যরা বাইরে থাকার সুযোগে ঘরের তালা ভেঙে নগদ টাকা, সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরেরা।জানা গেছে, গতকাল সকাল প্রায় ৭টা নাগাদ মোহনলাল রায় ও তাঁর স্ত্রী ছেলেকে কলকাতায় পাঠানোর জন্য আগরতলা বিমানবন্দরে যান। রাত প্রায়…

Read Full News

বিশালগড় বাইপাসে ভয়াবহ সংঘর্ষ! গাড়ির ধাক্কায় আহত দুই বাইক আরোহী

মঙ্গলবার বিশালগড় বাইপাস সড়কে দ্রুতগামী গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই যুবক। দুর্ঘটনায় বাইকে থাকা শাহিনুর ইসলাম ও গৌতম ত্রিপুরা রাস্তার পাশে ছিটকে পড়েন।ঘটনাটি দেখতে পেয়ে পথচারীরা দ্রুত বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।আহতদের মধ্যে…

Read Full News

বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন, একাধিক ইস্যুতে দলের বক্তব্য

আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরা হয়।এদিনের সম্মেলনে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন রাজনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দলের অবস্থান তুলে ধরেন উপস্থিত নেতৃত্ব। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তাঁরা।সাংবাদিক সম্মেলনকে ঘিরে বিজেপি প্রদেশ কার্যালয়ে দলীয়…

Read Full News

সোলার লাগিয়ে বিপাকে প্রাক্তন বুথ সভাপতি! বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ সোনামুড়ায়

বিদ্যুৎ খরচ কমানোর আশায় বাড়িতে সোলার সিস্টেম বসিয়েছিলেন সোনামুড়ার এক প্রাক্তন বুথ সভাপতি। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের বক্তব্যে উৎসাহিত হয়েই তিনি সোলার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ। কিন্তু সোলার বসানোর পরও বিদ্যুৎ বিল নিয়ে সমস্যায় পড়তে হয়েছে বলে দাবি তাঁর।অভিযোগ, সোলার ব্যবহারের পর বিদ্যুৎ খরচ কমবে এবং মাসিক বিলের চাপ অনেকটাই কমে যাবে—এই প্রত্যাশাতেই বাড়িতে…

Read Full News

দিনদুপুরে যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ, মলয়নগরে চাঞ্চল্য!

দিনদুপুরে এক যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীনগর থানার মলয়নগর এলাকায়। প্রকাশ্য দিনের আলোয় এই হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মলয়নগর এলাকায় ওই যুবকের উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে মারধর করে। হামলায় যুবকটি গুরুতর আহত হন বলে জানা গেছে।ঘটনার খবর…

Read Full News

২৮ সেপ্টেম্বরের ভোট সামনে, মান্দাইয়ে ভিসি নির্বাচনের মক পোল

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মান্দাই ব্লকে অনুষ্ঠিত হলো মক পোল। আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণকে কেন্দ্র করে মঙ্গলবার মান্দাই ব্লকের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে এই মক পোলের আয়োজন করা হয়।মান্দাই ব্লকের অন্তর্গত মোট ২৬টি ভিলেজ কমিটির মধ্যে ১৫টি ভিলেজ কমিটিতে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীদের সঙ্গে সিপিআইএম ও নির্দল…

Read Full News

টিলাবাজারে ফের হামলার অভিযোগ, মাথায় গুরুতর আঘাত বৃদ্ধার!

কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার আলী ও তাঁর পরিবারের ওপর পরপর হামলার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।অভিযোগ, প্রায় এক মাস আগে রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনোয়ার আলী, তাঁর বাবা ও মাকে মারধর করা হয়েছিল। আনোয়ার আলীর দাবি, ওই ঘটনায় মালিক মিঞা…

Read Full News

৪০-এ কমলপুর মহাবিদ্যালয়, ২৫ সেপ্টেম্বর দিনভর বর্ণাঢ্য আয়োজন

প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে উৎসবের প্রস্তুতি কমলপুর মহাবিদ্যালয়ে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান চল্লিশ বছরে পা দিতে চলেছে। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেওয়া হয়েছে একদিনের নানা কর্মসূচি।এই উপলক্ষে মঙ্গলবার অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জানানো হয়, আগামী ২৫…

Read Full News