৬০ কোটি টাকা বিল বকেয়ার দাবিতে কুমারঘাট DWS অফিসে উত্তেজনা
বকেয়া বিল পরিশোধের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল কুমারঘাট ডিডব্লিউএস সার্কেল অফিস। ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের বিল আটকে রয়েছে। তাঁদের দাবি, মোট বকেয়া টাকার পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা।বিল পরিশোধের দাবিতে ঠিকাদারদের মধ্যে ক্ষোভ তৈরি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষয়টি খতিয়ে দেখতে অফিসে উপস্থিত হন ডিডব্লিউএস দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার।ঠিকাদারদের…
