Headlines

🛑 মনসা প্রতিমা নিরঞ্জনে যাওয়ার পথে দুর্ঘটনা, খোয়াইয়ে আহত ৫

পুজোর আনন্দের মধ্যেই খোয়াইয়ে নেমে এলো আতঙ্ক। মনসা দেবীর প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে গেল প্রতিমাবাহী গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা পাঁচজন, যাদের মধ্যে দুজন শিশু রয়েছে।ঘটনাটি ঘটেছে খোয়াই বাঁধের পাড় এলাকায়। জানা গেছে, খোয়াই দুর্গানগর এলাকার বাসিন্দা বিপ্লব রায় ওরফে বান্টির বাড়িতে গতকাল মনসা দেবী ও বাবা লোকনাথের…

Read Full News

মোদির জন্মদিনে ত্রিপুরাজুড়ে ‘আশীর্বাদ প্রদীপ’, সন্ধ্যা ৬:৩০-এ ঘরে ঘরে আলো জ্বালানোর আহ্বান

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর ত্রিপুরাজুড়ে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালানোর আহ্বান জানালেন প্রাণিসম্পদ উন্নয়ন, মৎস্য ও তফসিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ নিজ বাড়িতে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার আবেদন জানান তিনি।মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে…

Read Full News

🏃 মহালয়ায় আগরতলায় অল ইন্ডিয়া ওপেন হাফ ম্যারাথন, থাকছে নগদ পুরস্কার

দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়ার পূর্ণ তিথিতে আগরতলায় আয়োজন করা হয়েছে অল ইন্ডিয়া ওপেন হাউস ম্যারাথন। আগামী ১০ অক্টোবর ‘এগিয়ে চলো সংঘ’-এর উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।প্রতিযোগিতায় পুরুষদের জন্য থাকছে ২১.০৯৭৫ কিলোমিটার এবং মহিলাদের জন্য ১০ কিলোমিটার দৌড়। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা এতে অংশ নিতে পারবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।প্রতিযোগিতায় প্রথম থেকে দশম স্থানাধিকারীদের…

Read Full News

তিন দফা দাবিতে সোনামুড়ায় যুব কংগ্রেসের ৬ ঘণ্টার গণ অবস্থান

সোনামুড়া জেলা যুব কংগ্রেসের উদ্যোগে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৬ ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সোনামুড়ায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও যুবরা অংশ নেন।কর্মসূচি থেকে রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় ফের PRTC বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। পাশাপাশি ২০২৪ সালের TET-1 ও TET-2 উত্তীর্ণ যুবক-যুবতীদের দ্রুত নিয়োগের দাবিও তুলে ধরা হয়।এছাড়াও, রাজ্যের নিয়োগ…

Read Full News

৫/৯-এর স্মৃতি সামনে রেখে তেলিয়ামুড়ায় দুর্যোগ মোকাবিলার মহড়া

২০২৫ সালের ৫ সেপ্টেম্বরের দুর্যোগের স্মৃতিকে সামনে রেখে তেলিয়ামুড়ায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি যাচাই করা হলো। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা যায়, তা খতিয়ে দেখতে বুধবার বিশেষ মহড়ার আয়োজন করা হয়।তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার একটি জলাশয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে জরুরি…

Read Full News

জেলা শাসকের সামনেই হাসপাতালের অস্বচ্ছতা নিয়ে ক্ষোভ!

মেলাঘর: মেলাঘর মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগী ও সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনলেন জেলা শাসক। হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক মহিলা।জানা যায়, বুধবার মেলাঘর মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান জেলা শাসক। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম…

Read Full News

এক অটো, তিন নম্বর প্লেট! জিবি বাজারে চাঞ্চল্য

আগরতলার জিবি বাজারে একই ব্যাটারিচালিত অটোতে তিনটি পৃথক নম্বর প্লেট দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে বিষয়টি প্রথমে নজরে আসে স্থানীয় অটোচালকদের।তাঁদের দাবি, অটোটিতে তিনটি নম্বর প্লেট লাগানো ছিল। বিষয়টি নিয়ে চালকের সঙ্গে কথা বলার পাশাপাশি সংবাদমাধ্যমকে খবর দেন তাঁরা। অভিযোগ, ওই চালক কখনও বিশালগড়, আবার কখনও আগরতলা এলাকায় যাত্রী পরিষেবা দেওয়ার সময় স্থানভেদে ভিন্ন…

Read Full News

‘স্বচ্ছতাই সেবা’ বার্তা, পরিচ্ছন্নতা অভিযানে এয়ারপোর্ট অথরিটি

‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচিকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল এয়ারপোর্ট অথরিটি। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।বিমানবন্দর চত্বর ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, প্লাস্টিক বর্জ্য কমানো এবং সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।সাংবাদিক সম্মেলনে এয়ারপোর্ট অথরিটির আধিকারিকরা ‘স্বচ্ছতাই সেবা’…

Read Full News

বাগমা বাজারটিলায় মর্মান্তিক দুর্ঘটনা! বুলেরোর ধাক্কায় প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের

উদয়পুর মহকুমার বাগমা বাজারটিলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রবীণ ব্যক্তির। মৃতের নাম সুদীর দাশগুপ্ত (৭০)। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি বুলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বাজারের কাজ শেষ করে…

Read Full News

মহিলার মৃত্যুর পর রাতের আঁধারে সৎকার! পুত্র-পুত্রবধূর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রানীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় এক মহিলাকে হত্যার পর রাতের আঁধারে তাঁর দেহ সৎকার করে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম আঁখি ঘোষ।অভিযোগ উঠেছে, আঁখি ঘোষকে মারধর করে হত্যার পর তাঁর দেহ গোপনে সৎকার করে ফেলার চেষ্টা করা হয়। এই ঘটনায় মৃতার পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।ঘটনার খবর পেয়ে রানীরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে…

Read Full News