Headlines

কৈলাশহরে তিরঙ্গা যাত্রা, দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান মন্ত্রী টিঙ্কু রায়ের

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাশহরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দেশাত্মবোধ ও দেশের প্রতি কর্তব্যবোধ জাগিয়ে তোলাই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়।শোভাযাত্রায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা মেঘা জৈন, কৈলাশহর পুর…

Read Full News

খুমুলুঙে তিরঙ্গার সঙ্গে দেশভাগের ক্ষত, নতুন প্রজন্মের সামনে ইতিহাসের কঠিন অধ্যায়

স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে খুমুলুঙের টিটিএএডিসি পলিটেকনিক ইনস্টিটিউটে দেশপ্রেমের পাশাপাশি দেশভাগের বেদনাময় ইতিহাস স্মরণে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ‘Partition Horrors Remembrance Day Exhibition’-এর পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ও বর্ণাঢ্য তিরঙ্গা র‍্যালি।প্রদর্শনীর মাধ্যমে ১৯৪৭ সালের দেশভাগে বাস্তুচ্যুতি, স্বজন হারানো, ঘরছাড়া মানুষের দুর্দশা ও আত্মত্যাগের নানা স্মৃতি পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। ফিতা…

Read Full News

স্বাধীনতার আবেগে শান্তিরবাজারে বিশাল তিরঙ্গা বাইক র‍্যালি

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিরবাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তিরবাজার মহকুমা প্রশাসন, বোকাফা ব্লক ও শান্তিরবাজার পুরপরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই র‍্যালির সূচনা হয় বোকাফা ব্লক প্রাঙ্গণ থেকে।র‍্যালির উদ্বোধন করেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং ও মহকুমাশাসক তরুণকান্তি সরকার। জাতীয় পতাকা হাতে বাইক নিয়ে র‍্যালিটি শান্তিরবাজার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে…

Read Full News

বিশালগড়ে গাড়ি আটক, চালককে মারধরের অভিযোগ! ‘সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

বিশালগড়ে এসে ভয়াবহ অভিজ্ঞতার অভিযোগ করলেন সিমনার গাড়িচালক সুরজ রায়। শুক্রবার রাবারের চারা নিতে গাড়ি নিয়ে বিশালগড়ে আসার পথে বাইপাসের মুখে তাঁর গাড়ি আটকানো হয় বলে অভিযোগ।সুরজের দাবি, বিএমএসের নেতারা গাড়ির ছাড়পত্র চান। গাড়িটি বিশালগড়ের সিন্ডিকেটের নয় বলে ছাড়পত্র দেওয়ার প্রশ্ন তোলায় তাঁর ওপর হামলা চালানো হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।…

Read Full News

১২ ঘণ্টাতেও চিকিৎসক নেই! ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসক সংকটে রোগীদের দুর্ভোগ

কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে ফের সামনে এল চিকিৎসা পরিষেবার বেহাল চিত্র। অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার ৬ থেকে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও অনেক রোগীকে দেখতে আসছেন না মেডিসিন বিভাগের চিকিৎসকরা। ফলে চিকিৎসার অপেক্ষায় চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও তাঁদের পরিজনরা।এমনই অভিযোগ উঠেছে পেচারতলের জহর নবোদয় বিদ্যালয়ের ১৩ বছরের এক নাবালিকাকে ঘিরে। পরিবারের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে…

Read Full News

আগরতলায় সরকারি আই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগরতলায় সরকারি আই হাসপাতাল নির্মাণের লক্ষ্যে আজ রাজধানী কমপ্লেক্সে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১টায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। নতুন এই হাসপাতালকে ঘিরে রাজ্যে চক্ষু চিকিৎসা পরিষেবায় আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Read Full News

আই হাসপাতাল থেকে মেডিকেল ছাত্রদের খাবার—বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

আই হাসপাতাল, রিহ্যাব সেন্টার, মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি, জিবি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং মেডিকেল পড়ুয়াদের খাবার সংক্রান্ত সমস্যা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। বিভিন্ন বিষয়ে সরকারের পদক্ষেপ ও অবস্থান তুলে ধরেন তিনি।

Read Full News

রাতে বিদ্যুৎ অফিসে গিয়ে ‘অন্য অভিজ্ঞতা’ খোয়াইয়ের নাগরিকদের!

রাতের বেলায় খোয়াই বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হলেন খোয়াই পুর পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নাগরিকরা। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার সমাধানের আশায় অফিসে গিয়ে তাঁদের কী পরিস্থিতির সম্মুখীন হতে হলো, তা নিয়েই এখন শুরু হয়েছে আলোচনা।

Read Full News

আমবাসা মোটরস্ট্যান্ডে উত্তেজনা, মুখোমুখি মথা ও বিএমএস কর্মীরা

আমবাসা মোটরস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মথা সমর্থকরা স্ট্যান্ডের দখল নিতে গেলে তাঁদের বাধা দেন বিএমএস কর্মীরা। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

Read Full News

স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা, সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার

স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে এডি নগর পুলিশ কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ, এসডিপিও পান্নালাল সেন, সুব্রত বর্মন, আশিস দাস এবং বিএসএফের আধিকারিকরা। এদিন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর এবং কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ…

Read Full News