Headlines

‘বিভাজন বিভীষিকা’ স্মরণে আগরতলায় ছাত্রীদের র‍্যালি

আগরতলা মহিলা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘বিভাজন বিভীষিকা’ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজের ছাত্রীরা র‍্যালি করে শহর পরিক্রমা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়সহ অন্যান্যরা।

Read Full News

‘জঙ্গি আন্দোলন’ নিয়ে মানিক সরকারের বক্তব্যে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কথিত ‘জঙ্গি আন্দোলনের ডাক’ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তাঁর বক্তব্যে বিষয়টি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন তিনি।

Read Full News

স্বাধীনতা দিবস ও অরবিন্দ সংঘের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দের ১৫৫তম জন্মজয়ন্তী এবং অরবিন্দ সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, কাউন্সিলার অলক রায়, ক্লাব সম্পাদক সুপ্রিয় ঘোষসহ অন্যান্যরা।

Read Full News

৪৮ বছরে ‘দেশের কথা’, রক্তদান ও দেহদান শিবিরে মানবিক উদ্যোগ

ডেইলি দেশের কথার ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ পত্রিকার অফিসের হলঘরে আয়োজিত হলো রক্তদান, মরণোত্তর দেহদান ও চক্ষুদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিষ্ঠা দিবসকে ঘিরে এই মানবিক উদ্যোগে অংশ নেন অনেকে।

Read Full News

মানিক সরকারের বিরুদ্ধে মামলা, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মানিক সরকার। মামলাকে ঘিরে তাঁর বক্তব্যে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।

Read Full News

মাইজভাণ্ডারের রক্তাক্ত স্মৃতি, ২১ বছর পরও অমলিন

কল্যাণপুরের মাইজভাণ্ডারে ২০০৩ সালের ভয়াবহ হত্যাকাণ্ডের ২১তম বর্ষপূর্তি পালিত হলো। তৎকালীন উগ্রপন্থী গোষ্ঠী ATTF-এর নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন ১৫ জন নিরীহ নর-নারী। সেই রক্তাক্ত দিনের স্মরণে আজ মাইজভাণ্ডার শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সোমেন গোপ, মণ্ডল…

Read Full News

অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাগবাসায় জাতীয় সড়ক অবরোধ, অনড় হাইস্পিড টুকটুক চালকরা

বাগবাসা: প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ফের আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন বাগবাসা এলাকার হাইস্পিড টুকটুক চালকরা।জানা গেছে, গতকাল যাত্রী পরিষেবাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর হাইস্পিড টুকটুক চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তপন দাস নামে এক ব্যক্তি আহত হন। ঘটনার পর তাঁর পক্ষ থেকে মামলা করার উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত থানায় মামলা…

Read Full News

ছাত্রী অপহরণ-ধর্ষণ রুখতে সরব বামপন্থী সংগঠন, পুলিশ সুপারকে ডেপুটেশন

আগরতলা: একের পর এক ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব হল বামপন্থী সংগঠনগুলি। চার দফা দাবি নিয়ে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।AIDSO, AIDYO ও AIMSS-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপহরণ ও ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত…

Read Full News

স্বাধীনতা দিবস উপলক্ষে একতা সংঘের মেগা রক্তদান ও স্বাস্থ্য শিবির

আগরতলা: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একতা সংঘের উদ্যোগে আয়োজিত হলো মেগা রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দেওয়ান দাস, ১৩ নম্বর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি স্বপ্না দাস, প্রতাপগড় যুব মোর্চার মনীষ চক্রবর্তী, ক্লাব…

Read Full News

বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক, দ্রুত কাজ শুরুর আশ্বাস মন্ত্রীর

চণ্ডীপুর: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করলেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রাস্তা নির্মাণের টেন্ডার বহু বছর আগেই সম্পন্ন হলেও কাজ শেষ হয়নি। ঠিকাদারের গাফিলতি এবং কিছু রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তির বাধার কারণেই প্রকল্পটি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বলে অভিযোগ করেন…

Read Full News