Headlines

পশ্চিম জেলায় পাওয়ার লিফটিং বাছাই শিবির, রাজ্য আসরের লক্ষ্যে খেলোয়াড় নির্বাচন

আগরতলা: আসন্ন রাজ্যভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার দশরথ দেব ভবনে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতা ও নির্বাচন শিবির।জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান পাওয়ার লিফটাররা এই শিবিরে অংশ নেন। তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় পশ্চিম জেলার হয়ে প্রতিনিধিত্বের জন্য যোগ্য খেলোয়াড়দের বাছাই করা হয়।শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত…

Read Full News

চড়িলামে তিরঙ্গা যাত্রায় বিপ্লব দেব, চোখে পড়ার মতো কর্মী-সমর্থকদের ভিড়

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে চড়িলাম মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। র‍্যালিতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।চড়িলাম বাজার সংলগ্ন গ্রিন মোটরস্ট্যান্ড থেকে শুরু হয়ে র‍্যালিটি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় সংলগ্ন পেট্রোল পাম্প এলাকা ঘুরে ফের চড়িলাম বাজারে ফিরে আসে। তিরঙ্গা হাতে র‍্যালিতে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তা ও সমর্থকদের…

Read Full News

ডন বস্কো গট ট্যালেন্টে মেধার স্বীকৃতি, পুরস্কৃত পড়ুয়ারা

জম্পুইজলার নবসর্দার এলাকার ডন বস্কো স্কুলে সাত দিনব্যাপী ‘ডন বস্কো গট ট্যালেন্ট’ কর্মসূচির সমাপ্তি হলো শুক্রবার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস এবং সেন্ট জন বস্কোর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে কৃতী প্রতিযোগীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কলই। এছাড়াও ছিলেন ডন বস্কো নবসর্দার স্কুলের প্রিন্সিপাল ফাদার…

Read Full News

আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিপরা স্টুডেন্ট ফেডারেশন

তিপরা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের বিভিন্ন দাবি ও অবস্থানও তুলে ধরা হয়।

Read Full News

স্বাধীনতা দিবসের আগে লঙ্কামুড়ায় সীমান্তে কড়া নিরাপত্তা

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগরতলার লঙ্কামুড়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। যেকোনও ধরনের অনুপ্রবেশ বা অপ্রীতিকর ঘটনা রুখতে সীমান্তরক্ষী বাহিনী কড়া সতর্কতা বজায় রাখছে।

Read Full News

ধর্মনগরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে সন্দেহভাজন যুবক

নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ধর্মনগর রাজবাড়ী এলাকার আইএসবিটির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় উত্তম কুমার নাথ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। অভিযুক্তের বাড়ি কাঞ্চনপুর এলাকায়।ঘটনায় ধর্মনগর থানায় এনডিপিএস আইনে…

Read Full News

স্বাধীনতা দিবসে পশ্চিম জেলায় কড়া নিরাপত্তা, প্রস্তুত পুলিশ প্রশাসন

১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে পশ্চিম জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সরকারি প্রতিষ্ঠান ও অনুষ্ঠানস্থলে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। যানবাহন চলাচল ও জনসমাগমের ওপরও রাখা হচ্ছে বিশেষ নজরদারি।নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহজনক গতিবিধি…

Read Full News

খালি বাড়ির সুযোগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়িতে চুরি

বাড়ি ফাঁকা থাকার সুযোগে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ডার গোল চক্কর রামপুর এলাকায়। চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Read Full News

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত

বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষায় রাস্তার বিভিন্ন অংশ কাদা ও বড় বড় গর্তে পরিণত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে অটোরিকশা চালক—প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করছেন। স্থানীয়দের অভিযোগ, গর্তে পড়ে প্রায়ই অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ছে। প্রায়…

Read Full News

স্বাধীনতার প্রাক্কালে ধর্মনগরে বিজেপির তিরঙ্গা র‍্যালি

স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপি যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ও তিরঙ্গা র‍্যালি। ধর্মনগর মণ্ডলের আয়োজনে কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে অংশ নেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জহর চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরঙ্গা’ আহ্বানে সাড়া দিয়ে এই র‍্যালির আয়োজন করা হয়েছে। ‘এক ত্রিপুরা,…

Read Full News