Headlines

যশোদা হাসপাতালে যুক্ত হলেন ৩১ বছরের অভিজ্ঞ অর্থোপেডিক বিশেষজ্ঞ ডঃ রাম মোহন রেড্ডি

আগরতলা, ১৬ আগস্ট: হাই-টেক সিটির যশোদা হাসপাতাল তাদের অর্থোপেডিক পরিষেবাকে আরও শক্তিশালী করতে সিনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন ডঃ ভেনুথুরলা রাম মোহন রেড্ডিকে দলে অন্তর্ভুক্ত করেছে। অর্থোপেডিক ক্ষেত্রে তাঁর ৩১ বছরের অভিজ্ঞতা রয়েছে।ডঃ রেড্ডি হাঁটু ও নিতম্বের জটিল অস্ত্রোপচার, সফট টিস্যু রিকনস্ট্রাকশন এবং আর্থ্রোপ্লাস্টিতে বিশেষজ্ঞ। তাঁর দক্ষতার মধ্যে ACL/PCL পুনর্গঠন, হাঁটু ও নিতম্বের আর্থ্রোপ্লাস্টি, জটিল প্রাইমারি…

Read Full News

মাছমারা কৃষ্ণটিলায় ২.৩০ কোটি টাকায় আধুনিক বাজার শেডের ভিত্তিপ্রস্তর

কৈলাশহর: পাবিয়াছড়া বিধানসভার মাছমারা কৃষ্ণটিলা এলাকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিধায়ক ভগবান দাস এই প্রকল্পের শুভ সূচনা করেন। আধুনিক বাজার শেড নির্মাণ সম্পন্ন হলে ব্যবসায়ীরা আরও নিরাপদ, উন্নত ও সুপরিকল্পিত পরিবেশে ব্যবসা করার সুযোগ পাবেন।

Read Full News

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা: আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করল জিআরপিএস। ঘটনায় ইমান হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার পিঠের ব্যাগ থেকে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে।

Read Full News

রামনগর মুক্তি সংঘের নতুন ভবনের উদ্বোধন, আয়োজিত রক্তদান শিবির

আগরতলা: রামনগর মুক্তি সংঘ ক্লাবের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, ক্লাবের সম্পাদক পিনাকী দাস-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নতুন ভবন উদ্বোধন ও রক্তদান কর্মসূচিকে ঘিরে ক্লাব সদস্য ও স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়।

Read Full News

সাব্রুমে চিকিৎসকের বাড়িতে হামলা, কী বললেন মুখ্যমন্ত্রী?

আগরতলা: সাব্রুমে চিকিৎসকের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। চিকিৎসকদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি।

Read Full News

দুর্গাপুজোর প্রস্তুতিতে ইয়ংস কর্নার ক্লাবে খুঁটিপুজো

আগরতলা: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে বনমালীপুরের ইয়ংস কর্নার ক্লাবে অনুষ্ঠিত হলো খুঁটিপুজো। পুজোর প্রস্তুতি ও আয়োজনকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী-সহ ক্লাবের সদস্য ও অন্যান্য বিশিষ্টজনেরা।

Read Full News

মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে উমাপদ-অঞ্জলি বর্মন চেরিটেবল ট্রাস্ট

আগরতলা: উমাপদ বর্মন ও অঞ্জলি বর্মন চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার মুক্তধারা হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।

Read Full News

নবঐক্য ক্লাবের সুবর্ণজয়ন্তী, উদ্বোধন নবনির্মিত পাকা ভবনের

আগরতলা: উত্তর বাধারঘাটের ভট্টপুকুর বাবুজি স্কুল রোড সংলগ্ন নবঐক্য ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ক্লাবের নবনির্মিত পাকা ভবনের শুভ উদ্বোধন করা হয়। পাশাপাশি রক্তদান শিবির ও মেগা স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Read Full News

‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের অবস্থান ও প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

আগরতলা: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব এবং দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার ফি মকুবের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দুই বিষয়েই নিজের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী যুবসমাজের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

Read Full News

শিবনগর মডার্ন ক্লাবের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান ও ক্রীড়া উৎসব

আগরতলা: শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানা সামাজিক ও ক্রীড়ামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজসেবী সানিত দেবরায়, প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ক্লাবের সম্পাদক শ্যাম দে-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতিষ্ঠা…

Read Full News