Headlines

রক্তদানে এগিয়ে এল ২০ নম্বর ওয়ার্ড, শিবিরে উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা, ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত-সহ অন্যান্যরা। রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন উপস্থিত অতিথিরা।

Read Full News

বিরোধীদের অভিযোগের জবাব মুখ্যমন্ত্রীর, রাজ্যের উন্নয়ন নিয়ে তুলে ধরলেন সরকারের অবস্থান

রাজ্যের উন্নয়ন ও সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিরোধীদের বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিরোধীদের বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি রাজ্যের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

Read Full News

বিদ্যুৎ, SIR ও মথা-বিজেপি সমীকরণে সরব জিতেন্দ্র, দিল্লির বৈঠককে বললেন ‘দর কষাকষি’

বিদ্যুৎ পরিষেবা, বাড়তি বিদ্যুৎ মাশুল, SIR, আদিবাসী অধিকার এবং মথা-বিজেপি সম্পর্কসহ একাধিক ইস্যুতে সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিদ্যুৎ নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।বিদ্যুৎ পরিষেবা প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, বেসরকারি সংস্থার হাতে বিদ্যুৎ পরিষেবা তুলে দেওয়ার পর থেকেই সমস্যা বেড়েছে। স্মার্ট মিটার তুলে দিয়ে বিদ্যুৎ নিগমের…

Read Full News

কর্ণেল চৌমুহনীতে আন্তর্জাতিক আদিবাসী জন দিবস পালন

আজ কর্ণেল চৌমুহনীতে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী জন দিবস পালন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি তাঁদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Read Full News

আগরতলায় নতুন সুপ্রা মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধন, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

আগামী ৯ আগস্ট আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় সুপ্রা মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হবে। একইসঙ্গে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। সরকারি সূত্রে জানানো হয়েছে, অনুষ্ঠানের সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলিকে প্রতিনিধি পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

Read Full News

দিল্লি সফর, জঙ্গিদের বৈঠক ও পে কমিশন—বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

আজ দিল্লি সফর, আগামী ১৩ তারিখ জঙ্গিদের বৈঠক এবং পে কমিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংশ্লিষ্ট বিষয়গুলিতে সরকারের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

Read Full News

স্বচ্ছতার বার্তা নিয়ে পথে কসমোপলিটন ক্লাব, এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

কসমোপলিটন ক্লাবের উদ্যোগে এলাকায় স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে বিশেষ স্বচ্ছতা অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে বিভিন্ন এলাকা পরিষ্কার করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

Read Full News

কবিগুরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধায় আগরতলা, মুক্তধারা হলে স্মরণ অনুষ্ঠান

আগরতলা, ৮ আগস্ট: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আগরতলায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এই স্মরণ অনুষ্ঠান।অনুষ্ঠানে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। তাঁর সাহিত্য, সংগীত, দর্শন এবং বাঙালি সংস্কৃতিতে অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের…

Read Full News

আজ আগরতলায় শুরু ৫৪তম ত্রিপুরা স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ আগস্ট: রাজ্যের ক্রীড়াক্ষেত্রে নতুন উদ্দীপনা নিয়ে আজ আগরতলায় শুরু হচ্ছে ৫৪তম ত্রিপুরা স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। নরসিংগড় স্পোর্টস কমপ্লেক্স ও রিক্রিয়েশন সেন্টার (NSRCC)-এ আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।শনিবার বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে এই চ্যাম্পিয়নশিপ ঘিরে ক্রীড়ামহলে ইতিমধ্যেই উৎসাহ…

Read Full News

দিল্লি সফর শেষে ফিরেই ADC নির্বাচন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ আগস্ট: দিল্লি সফর শেষে রাজ্যে ফিরে এডিসি নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।দিল্লি সফর থেকে ফেরার পর আগরতলায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। এ সময় আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা ADC নির্বাচন নিয়ে তাঁর বক্তব্য জানতে চান সাংবাদিকরা।ADC নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রস্তুতি,…

Read Full News