Headlines

এক বছর ধরে নিভে ট্রাফিক সিগন্যাল! পানিসাগরে যানজটের আশঙ্কা, বেহাল পুলিশ বুথও

পানিসাগর, ৮ আগস্ট: প্রায় এক বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে পানিসাগর ট্রাফিক পয়েন্টের ট্রাফিক সিগন্যাল লাইট। দীর্ঘদিন ধরে সিগন্যাল ব্যবস্থা অচল থাকায় যান চলাচল নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি রাস্তা পারাপারের সময় পথচারীদেরও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই ট্রাফিক পয়েন্টে দীর্ঘদিন ধরে সিগন্যাল বিকল থাকলেও তা মেরামতের জন্য কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে…

Read Full News

কৈলাসহরে যুব মোর্চা নেতা আটক, সঙ্গে বাংলাদেশি যুবক! বিএসএফের হাতে ধরা

কৈলাসহর, ৮ আগস্ট: কৈলাসহর মনু ল্যান্ড কাস্টমস এলাকায় এক যুব মোর্চা নেতার সঙ্গে এক বাংলাদেশি যুবককে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিএসএফ দুজনকে আটক করে কৈলাসহর পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে।প্রাথমিকভাবে জানা গেছে, মনু ল্যান্ড কাস্টমস সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিএসএফের জওয়ানরা দুজনকে আটক করে। তাঁদের মধ্যে একজন স্থানীয় যুব মোর্চার…

Read Full News

SIR-এ যেন বাদ না পড়ে কোনও বৈধ ভোটার, সতর্ক করলেন মানিক সরকার

আগরতলা, ৮ আগস্ট: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।মানিক সরকার বলেন, SIR-এর প্রক্রিয়ায় কোনওভাবেই যেন একজন বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যথাযথ যাচাই ও সতর্কতার সঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্ব দেন।তাঁর বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায়…

Read Full News

“বুলডোজার চালান আমার উপর দিয়ে”—LED স্ক্রিন ঘিরে পুলিশের আপত্তিতে সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৮ আগস্ট: রাহুল গান্ধীর বক্তব্য সরাসরি সম্প্রচারের জন্য আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে LED স্ক্রিন বসানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হলেও পুলিশের আপত্তি ঘিরে উত্তেজনা দেখা দেয়।আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ছাত্রদের গুঞ্জন’ কর্মসূচি রয়েছে। বিকেল ৫টায় ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। পরীক্ষা…

Read Full News

“ভদ্রলোকী তোলাবাজি ও কারচুপির ব্যবস্থা স্মার্ট মিটার”—মানিক দে

আগরতলা, ৮ আগস্ট: স্মার্ট মিটার ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে। তাঁর অভিযোগ, স্মার্ট মিটারের মাধ্যমে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করা হচ্ছে।মানিক দে কটাক্ষ করে বলেন, “ভদ্রলোকী তোলাবাজি ও কারচুপির ব্যবস্থা হলো স্মার্ট মিটার।” তাঁর দাবি, বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত হিসাব নিয়ে গ্রাহকদের মধ্যে নানা প্রশ্ন…

Read Full News

প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, সিপিআইএম রাজ্য দপ্তরে আবেগঘন পরিবেশ

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন বিধায়িকা তথা রাজ্যের প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিপিআইএমের অন্দরে। তাঁর মরদেহ সিপিআইএমের রাজ্য দপ্তরে নিয়ে আসা হলে দলীয় নেতৃত্ব ও কর্মীরা শেষ শ্রদ্ধা জানান।গৌরী ভট্টাচার্য ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বড়জলা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়কের দায়িত্ব পালন করেন। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে প্রথম…

Read Full News

ত্রিপুরার প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, বিধানসভায় শোকের আবহ

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন বিধায়িকা তথা রাজ্যের প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। তাঁর মরদেহ এদিন ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে নিয়ে আসা হলে দলমত নির্বিশেষে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার সদস্যরা।গৌরী ভট্টাচার্য ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বড়জলা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়কের দায়িত্ব পালন করেন। রাজ্যের…

Read Full News

ছাত্রদের সঙ্গে রাহুলের ‘গুঞ্জন’ কর্মসূচি, পরীক্ষা-শিক্ষা-চাকরি নিয়ে সরব হওয়ার প্রস্তুতি

প্রয়াগরাজ, ৮ আগস্ট: ছাত্রদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ‘গুঞ্জন’ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিকেল ৫টায় ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।কর্মসূচিতে দেশের পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যা এবং চাকরির সুযোগ নিয়ে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। একইসঙ্গে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্ন ও অভিজ্ঞতাও শুনবেন তিনি।ছাত্রদের…

Read Full News

মাদক পাচারে বাধা দেওয়ায় যুবককে ঘিরে মারধরের অভিযোগ, সোনামুড়ায় ৬ জনের বিরুদ্ধে মামলা

সোনামুড়া, ৮ আগস্ট: সীমান্ত এলাকায় মাদক পাচারে বাধা দেওয়া এবং বাংলাদেশে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। সোনামুড়া থানাধীন সোনাপুর এলাকায় রুবেল নামে এক যুবককে ঘেরাও করে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।অভিযোগ অনুযায়ী, সীমান্তে মাদক পাচারে বাধা দেওয়ার পাশাপাশি বাংলাদেশে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রুবেলের ওপর ক্ষুব্ধ…

Read Full News

পড়াশোনার পাশাপাশি মাঠে গড়ুক ভবিষ্যৎ, ডন বসকোয় ফুটবল-ভলিবল টুর্নামেন্ট

আগরতলা, ৮ আগস্ট: পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যেই সেন্ট জন বসকোর জন্মদিন উপলক্ষে ডন বসকো স্কুল, আগরতলায় আয়োজন করা হয়েছে আন্তঃস্কুল ফুটবল ও ভলিবল নকআউট টুর্নামেন্ট।ছাত্রীদের জন্য ভলিবল এবং ছাত্রদের জন্য ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।…

Read Full News