Headlines

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফিরল উত্তর জেলা, ধর্মনগর স্টেশনে ফুটবলারদের সংবর্ধনা

ধর্মনগর, ৮ আগস্ট: চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে ঘরে ফিরল উত্তর জেলার ফুটবল দল। বিলোনিয়ায় অনুষ্ঠিত জেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের আটটি জেলার দলকে পিছনে ফেলে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে উত্তর জেলার ফুটবল দল।গত ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বিলোনিয়ার বি.কে.আই ময়দানে ৪৩ নম্বর বিএসএফ-এর উদ্যোগে এই জেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্যের আটটি জেলার ফুটবল…

Read Full News

ধর্মনগর স্টেশনে ট্রেনের স্টপেজ বাড়ানোর দাবি, স্টেশন সুপারকে বিধায়কের ডেপুটেশন

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনগুলির পাশাপাশি বহিরাজ্যে চলাচলকারী দূরপাল্লার ট্রেনগুলির ধর্মনগর স্টেশনে যাত্রাবিরতির সময় বাড়ানোর দাবিতে ডেপুটেশন দিলেন বিধায়ক জহর চক্রবর্তী।শনিবার বেলা ১২টা নাগাদ ধর্মনগর রেলস্টেশনের স্টেশন সুপারের কাছে এই ডেপুটেশন প্রদান করা হয়। বিধায়কের দাবি, ধর্মনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যে সমস্ত ট্রেন দাঁড়ায়, সেগুলির যাত্রাবিরতির সময় বর্তমানে…

Read Full News

দলীয় সংগঠন মজবুত করতে প্রশিক্ষণ শিবির, আগরতলায় বিজেপির ‘মহা অভিযান’

আগরতলা, ৮ আগস্ট: দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলায় আয়োজন করা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের সদর শহর জেলা প্রশিক্ষণ শিবির।আগরতলার ভগৎ সিং যুব আবাসে গত ৫ আগস্ট থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে প্রশিক্ষণ কর্মসূচি।শিবিরে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে দলীয় নেতৃত্ব ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়া…

Read Full News

“বিদ্যুৎ বিল ২ হাজার কেন?”—স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, TSECL-এ যুব কংগ্রেসের ডেপুটেশন

উদয়পুর, ৮ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভকে সামনে রেখে সরব হল গোমতী জেলা যুব কংগ্রেস। বিদ্যুৎ মাশুল কমানো, স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা সমাধানসহ একাধিক দাবিতে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের বন্ধুয়ার ইলেকট্রিক্যাল উদয়পুর ডিভিশন কার্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়।৩১ রাধাকিশোরপুর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই…

Read Full News

প্রয়াত গৌরী ভট্টাচার্যকে স্মরণে রক্তদান শিবির, উদ্বোধনে মানিক সরকার

আগরতলা, ৮ আগস্ট: প্রাক্তন বাম বিধায়ক গৌরী ভট্টাচার্যের প্রয়াণে তাঁকে স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলায়। সারা ভারত আইনজীবী ইউনিয়ন (AILU)-এর উদ্যোগে আগরতলা জেলা আদালতের নতুন ভবনের নিচতলায় অবস্থিত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন হলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।শিবিরের শুভ উদ্বোধন করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী ও সংগঠনের…

Read Full News

“কৃষিমন্ত্রী ক্ষেতে নামলেন, বিদ্যুৎমন্ত্রী খুঁটি তুলছেন না কেন?”—মানিক সরকারের কটাক্ষ

আগরতলা, ৮ আগস্ট: কৃষি ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কৃষিমন্ত্রীকে মাঠে নেমে কৃষকদের সঙ্গে কাজ করতে দেখা গেলেও বিদ্যুৎমন্ত্রী কেন বিদ্যুতের খুঁটি সরানো বা সংশ্লিষ্ট সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছেন না—এই প্রশ্নই তুলেছেন তিনি।মানিক সরকারের বক্তব্যে উঠে এসেছে কৃষিক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবা ও পরিকাঠামোর গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর অভিযোগ, কৃষকদের…

Read Full News

ঝুলন্ত ফুটব্রিজে বড় বড় গর্ত! মেলাঘর-তেলকাজলায় আতঙ্কে পথচারীরা

মেলাঘর, ৮ আগস্ট: দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল ফুটব্রিজ। সেতুর বিভিন্ন অংশের স্টিলের পাত নষ্ট হয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই ঝুঁকিপূর্ণ পথ দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ।গোমতী নদীর দক্ষিণ পাড়ের পাঁচটি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই…

Read Full News

নেতাজিনগরে রক্তাক্ত জাতীয় সড়ক, লরির ধাক্কায় টমটম চালক গুরুতর জখম

তেলিয়ামুড়া, ৮ আগস্ট: ফের ভয়াবহ দুর্ঘটনায় রক্তাক্ত হল আসাম-আগরতলা জাতীয় সড়ক। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় দূরপাল্লার লরি ও একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ১৮ বছরের টমটম চালক দীপ্তনু সরকার।জানা গেছে, TR-06A-1976 নম্বরের মহিন্দ্রা টমটমটি তেলিয়ামুড়া থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল। রাত আনুমানিক ১১টা নাগাদ নেতাজিনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি…

Read Full News

ধর্মনগরে অস্থায়ী মাছ-মাংস বাজার পরিদর্শন, অটো স্ট্যান্ড গড়তে এক সপ্তাহের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা: ধর্মনগরে নির্মীয়মাণ আধুনিক বাজারের কাজ চলাকালীন অস্থায়ীভাবে স্থানান্তরিত মাছ ও মাংস বাজার পরিদর্শন করলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। শুক্রবার বিকেলে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ দেবযানী চৌধুরী এবং পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন।পরিদর্শনের সময় অস্থায়ী বাজারে মাছ ও মাংস বিক্রেতাদের বিভিন্ন সমস্যা ও পরিকাঠামোগত সুবিধা খতিয়ে…

Read Full News

উদয়পুরে শুরু ৬৫তম সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল, মাঠে ৯ জেলার লড়াই

নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় উদয়পুরের রমেশ ইংলিশ মিডিয়াম এইচ.এস. স্কুলের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে রাজ্যভিত্তিক ৬৫তম অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০২৬।তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন…

Read Full News