Headlines

রাতের আঁধারে হনুমান মূর্তিতে ভাঙচুরের অভিযোগ, শচীন্দ্রলাল এলাকায় উত্তেজনা ও পথ অবরোধ

রাজধানীর শহরতলির শচীন্দ্রলাল এলাকার চারিপাড়ায় হনুমান মূর্তি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হনুমান মূর্তির মুন্ডচ্ছেদ করে পালিয়ে যায়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ দেখা দেয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করেন। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।বিশ্ব হিন্দু পরিষদের নেতারাও ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অভিযুক্তদের…

Read Full News

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম তারা মিয়া (২৪)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এলাকার দশটেকি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় ও বিএসএফ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গৌরনগর আরডি ব্লকের মাগুরউলি গ্রামপঞ্চায়েত এলাকার ৪৪ নম্বর সীমান্ত অঞ্চলে প্রায় ৫-৬ জন বাংলাদেশি যুবক পাচারসামগ্রী…

Read Full News

বাংলাদেশি যুবককে সহযোগিতার অভিযোগের পর ফের বিতর্কে, হোটেলে আটক বিজেপি ঘনিষ্ঠ কৌশিক

বাংলাদেশি এক যুবককে সহযোগিতার অভিযোগে ঊনকোটি জেলার যুব মোর্চার সহ-সভাপতি দীপঙ্কর রায়কে আটক করার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।অভিযোগ, চণ্ডীপুর বিধানসভার বিজেপির আইটি ইনচার্জ তথা মন্ত্রীঘনিষ্ঠ বলে পরিচিত কৌশিককে ধর্মনগরের একটি অভিজাত হোটেল থেকে এক তরুণীর সঙ্গে অবস্থানকালে সাংবাদিকরা আটক করেন। হোটেলের কক্ষে অবৈধ কার্যকলাপ চলছিল বলেও অভিযোগ উঠেছে।তবে ঘটনাটি…

Read Full News

ত্রিবর্ণে রাঙল উদয়পুর! ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’-এর বর্ণাঢ্য র‍্যালিতে দেশপ্রেমের জোয়ার

গোমতী জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচি। রবিবার কর্মসূচিকে ঘিরে উদয়পুর শহরে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের আবহ দেখা যায়।উদয়পুর রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে র‍্যালির সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। সবুজ পতাকা নেড়ে র‍্যালির সূচনা করা হয়।…

Read Full News

সোনামুড়ায় পুলিশের অভিযানে বাইক ফেলে পালাল পাচারকারী! উদ্ধার কাশির সিরাপ ও ৩৪ কেজি গাঁজা

গোপন তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ ও ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের যৌথ অভিযানে উদ্ধার হল নেশাজাতীয় সামগ্রী। সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর, ২ নম্বর ওয়ার্ডের ইন্দো-বাংলা সীমান্ত সংলগ্ন এলাকায় যৌথভাবে অ্যামবুশ চালানো হয়।অভিযান চলাকালীন পুলিশ ও বিএসএফের গাড়ি দেখতে পেয়ে এক বাইকার পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করলে সে পালসার-১৫০ বাইকটি (TR-07G-9155) এবং একটি প্লাস্টিকের…

Read Full News

‘ভারত ছাড়ো’ আন্দোলনের স্মরণে কংগ্রেসের পদযাত্রা, গান্ধীঘাটে শহিদদের শ্রদ্ধা

‘ভারত ছাড়ো’ আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করে রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এরপর দলীয় ও শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন নেতৃত্বরা।স্বাধীনতা সংগ্রামের মহান নেতৃত্ব ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেসের নেতা-কর্মীরা।…

Read Full News

রাস্তা নয়, যেন হাঁস স্নানের পুকুর! বেহাল সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

সূর্যমণিনগর বিধানসভার চৌমুহনী বাজার গ্রাম পঞ্চায়েত এলাকার হাতিলেটা রেলব্রিজের নিচে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ সড়কটি। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত, বৃষ্টির জল জমে কার্যত ‘হাঁস স্নানের পুকুরে’ পরিণত হয়েছে গোটা এলাকা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য একাধিকবার পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনও কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিনের দুর্ভোগে…

Read Full News

বিশ্ব আদিবাসী দিবসে সুকান্ত একাডেমিতে বিশেষ অনুষ্ঠান, উপস্থিত মন্ত্রী অনিমেষ দেববর্মা

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আগরতলার সুকান্ত একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্টজনেরা। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নের গুরুত্ব নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়।

Read Full News

আগরতলা প্রেস ক্লাবে ট্রাক চালকদের বার্ষিক সম্মেলন, শ্রমিক স্বার্থে একজোট বার্তা

আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় ত্রিপুরা ট্রাক ড্রাইভার ভারতীয় মজদুর সংঘের তৃতীয় বার্ষিক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমএসের রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। সম্মেলনে ট্রাক চালকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।

Read Full News

বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল জনজীবন, সরকারের বিরুদ্ধে সরব সুদীপ রায়বর্মন

রাজ্যে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হওয়ার অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন। বিদ্যুৎ পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষকে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সমস্যার ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার দাবি জানান তিনি।

Read Full News