Headlines

ডিজিপির মৃত্যু নিয়ে রাজনীতি নয়, নেতাজির নামও বাদ যাবে না: মুখ্যমন্ত্রী মানিক সাহা

ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের আবহে রাজনীতি না করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, এমন একটি সংবেদনশীল ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় এবং তদন্তের ওপর আস্থা রাখা প্রয়োজন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার তদন্ত আইন অনুযায়ী চলছে। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনও ধরনের…

Read Full News

ধর্মনগরে ছাত্র মিছিলে হামলার অভিযোগ, বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলল আন্দোলনকারীরা

উত্তর ত্রিপুরার ধর্মনগরে একটি ছাত্র মিছিলে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। আহত আন্দোলনকারীদের অভিযোগ, মিছিল চলাকালীন বিজেপির লোকজন তাদের ওপর হামলা চালায়, যার ফলে কয়েকজন ছাত্র আহত হন।অভিযোগ অনুযায়ী, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। সেই সময় একদল ব্যক্তি এসে মিছিল লক্ষ্য করে হামলা চালায় বলে দাবি করেন আন্দোলনকারীরা। ঘটনার…

Read Full News

আমবাসায় ছড়া থেকে উদ্ধার মানব কঙ্কাল, রহস্য ঘিরে চাঞ্চল্য

ধলাই জেলার আমবাসা মহকুমার নতুন পল্লী এলাকায় একটি ছড়া থেকে মানব কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে স্থানীয় শ্রমিকরা চান্দ্রাই ছড়ার পাশে কাজ করতে গিয়ে জল ও স্থলের মাঝামাঝি অবস্থায় কঙ্কালটি দেখতে পান।জানা যায়, কঙ্কালটি যে স্থানে উদ্ধার হয়েছে সেটি স্থানীয় বাসিন্দা খগেশ দেবনাথের জমি। শ্রমিকরা বিষয়টি তাঁকে জানালে তিনি সঙ্গে…

Read Full News

নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ‘আমরা বাঙালি’ দলের বিক্ষোভ

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং তাঁর নামকে ঘিরে বিতর্কের প্রতিবাদে শনিবার আমরা বাঙালি দলের উদ্যোগে রাজ্য কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিযোগ করেন, দেশের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা ক্ষুণ্ন করে এমন কোনও মন্তব্য বা আচরণ কখনও গ্রহণযোগ্য নয়। তাঁরা এ ধরনের ঘটনার তীব্র…

Read Full News

খার্চি পূজায় ২৯ বছরের ঐতিহ্য বজায় রেখে কুমার পূজা, শান্তি কালী সেবাশ্রমের অনন্য উদ্যোগ

ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরাতন আগরতলার চৌদ্দ দেবতা মন্দিরে কুমার পূজা সম্পন্ন করল শান্তি কালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটি। জগতের শান্তি, সমৃদ্ধি ও সর্বজনের কল্যাণ কামনায় আয়োজিত এই বিশেষ পূজা টানা ২৯ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১৯৯৭ সাল থেকে শুরু হওয়া এই কুমার পূজার ধারাবাহিকতা…

Read Full News

২৭ জুলাই থেকে বিলোনিয়ায় সাঁই বাবার বাৎসরিক মহোৎসব, চার দিনব্যাপী ভক্ত মিলনের আয়োজন

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার মাইছড়া-কলাবাড়িয়ায় অবস্থিত শ্রীশ্রী সাঁই বাবা মন্দিরে আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে সাঁই বাবার বাৎসরিক মহোৎসব ও ভক্ত মিলন–২০২৬। চার দিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও হাজার হাজার ভক্তের সমাগমের আশা করছেন আয়োজকরা।মহোৎসবের সূচনা হবে ২৭ জুলাই, সোমবার সন্ধ্যায় গঙ্গাআনয়ন অনুষ্ঠানের…

Read Full News

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবরে আগরতলায় উচ্ছ্বাস, আন্দোলনরত ছাত্রছাত্রীদের আনন্দ উদযাপন

দীর্ঘদিনের আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসার পর আগরতলার সার্কিট হাউস এলাকায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ-উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়।আন্দোলনকারীরা দাবি করেন, তাঁদের ধারাবাহিক আন্দোলন ও গণচাপের ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইস্তফার খবর সামনে আসতেই ছাত্রছাত্রীরা স্লোগান দেন, একে অপরকে শুভেচ্ছা জানান এবং বিজয়ের আনন্দে মেতে ওঠেন।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিতে…

Read Full News

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তীতে সম্প্রীতির বার্তা, বিজেপির ‘সম্প্রীতি সংকল্প অভিযান’

সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘সম্প্রীতি সংকল্প অভিযান’। সামাজিক সম্প্রীতি, সমতা এবং মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, মন্ত্রী কিশোর…

Read Full News

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর তদন্ত নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, এই ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং এর প্রকৃত সত্য উদঘাটনে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।মানিক সরকার জানান, একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে জনমনে যে প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে,…

Read Full News

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ষষ্ঠ দিনের বিক্ষোভ, আন্দোলনকারীদের পাশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলার সার্কিট হাউস এলাকায় তরুণদের আন্দোলন ষষ্ঠ দিনেও অব্যাহত রয়েছে। বিভিন্ন দাবিকে সামনে রেখে আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান।শনিবার আন্দোলনরত তরুণদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঘটনাস্থলে উপস্থিত হন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর সঙ্গে ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও।আন্দোলনকারীদের বক্তব্য, তাদের দাবির প্রতি এখনও সন্তোষজনক সাড়া…

Read Full News