Headlines

আগরতলা স্মার্ট সিটির রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সংশ্লিষ্ট আধিকারিক এবং পুর নিগমের অন্যান্য কর্মকর্তারা।পরিদর্শনকালে বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়। রাস্তার মান, ড্রেন নির্মাণের গুণগত মান এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের…

Read Full News

তুলামুড়া–বড়পাথরী সড়ক সংস্কারের দাবিতে আন্দোলন, পুলিশি অভিযানে আটক বিক্ষোভকারীরা

উদয়পুর মহকুমার তুলামুড়া থেকে বড়পাথরী পর্যন্ত বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে চলা আন্দোলনে পুলিশের হস্তক্ষেপকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ধূপতলি বাজার এলাকায় পথ অবরোধে শামিল হওয়া একাধিক আন্দোলনকারীকে পুলিশ আটক করে নিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে…

Read Full News

বাবা-মাকে শেষবার ভালোবাসার বার্তা, আগরতলায় ইঞ্জিনিয়ারিং ছাত্র রোহন গিরির রহস্যজনক মৃত্যু

আগরতলার চানমারী এলাকায় এক মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের নাম রোহন গিরি। মৃত্যুর আগে তিনি বাবা-মায়ের উদ্দেশে ভালোবাসা ও কৃতজ্ঞতার বার্তা রেখে গেছেন বলে পরিবারের দাবি।রোহনের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ও রোহনের বাবা ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।…

Read Full News

হাসপাতালে মৃতদেহ নিয়ে অবহেলার অভিযোগ, ক্ষোভে স্বাস্থ্য অধিকর্তার দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

এক আইনজীবীর মৃতদেহ হাসপাতাল থেকে হস্তান্তরকে কেন্দ্র করে চরম অবহেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য দফতরের অধিকর্তার কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়।বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, মৃতদেহ সংরক্ষণ ও পরিবারের কাছে হস্তান্তরের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে মৃতের পরিবারকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।…

Read Full News

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার পশ্চিম মুহুরীপুর এলাকায় একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শঙ্কর চক্রবর্তীর বাড়ি থেকে তাঁর, স্ত্রী ছবি চক্রবর্তী এবং ছেলে কৃষ্ণ চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে জানা গেছে, শঙ্কর চক্রবর্তী ও তাঁর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর পড়ে থাকতে দেখা যায়। একই ঘরে তাঁদের ছেলে কৃষ্ণ চক্রবর্তীর…

Read Full News

প্রাণীপালকদের জন্য বড় উপহার! ত্রিপুরায় ৫০টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটের উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা: রাজ্যের প্রাণীপালকদের দোরগোড়ায় আরও দ্রুত ও আধুনিক প্রাণিচিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিল ত্রিপুরা সরকার। শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ৫০টি ব্লক-স্তরের মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সবুজ পতাকা প্রদর্শনের মাধ্যমে এই বিশেষ পরিষেবার যাত্রার সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read Full News

বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার! মেলাঘরে পথ দুর্ঘটনায় শোকের ছায়া, পলাতক ঘাতক চালকের খোঁজে পুলিশ

মেলাঘর: রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার। শুক্রবার মেলাঘর থানা এলাকার কলমখেত মুড়াপাড়া, তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। মৃতার নাম চন্দ্রবান বিবি।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন চন্দ্রবান বিবি। সেই সময় পিছন…

Read Full News

সূর্য চৌমুহনিতে চুরির চেষ্টা ব্যর্থ! হাতেনাতে ধরা ৩ চোর, গণরোষের পর পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

আগরতলা: রাজধানীর সূর্য চৌমুহনি এলাকায় চুরির চেষ্টা করতে এসে তিন সন্দেহভাজন ব্যক্তিকে হাতেনাতে আটক করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন ব্যক্তি চুরির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী তাদের আটক করেন। এরপর সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে পূর্ব…

Read Full News

কামালঘাটে অটো-ইকোর মুখোমুখি সংঘর্ষ! আহত ৩, জাতীয় সড়কে ব্যাপক চাঞ্চল্য

কামালঘাট: ফের সড়ক দুর্ঘটনায় আতঙ্ক ছড়াল পশ্চিম ত্রিপুরার কামালঘাটে। বৃহস্পতিবার রাতে লেফুঙ্গা থানাধীন আগরতলা-খোয়াই (১০৮-বি) জাতীয় সড়কের শান্তি পাড়া এলাকায় একটি অটো ও একটি ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হন।জানা গেছে, TR 01 BU 0355 নম্বরের ইকো গাড়িটি আগরতলা থেকে কামালঘাটের দিকে আসছিল। একই সময়ে TR 01 F 2984 নম্বরের অটোটিও একই রুটে…

Read Full News

৩ বছর ধরে মরণফাঁদে যাতায়াত! সোনামুড়ার মধুবনের ঝুলন্ত সেতু নিয়ে চরম ক্ষোভ, বড় দুর্ঘটনার আশঙ্কা

সোনামুড়া: প্রায় তিন বছর ধরে ভগ্নপ্রায় ও ঝুঁকিপূর্ণ ঝুলন্ত সেতু দিয়েই জীবন বাজি রেখে যাতায়াত করছেন সোনামুড়া মহকুমার মধুবন এলাকার হাজারো মানুষ। গোমতী নদীর উপর অবস্থিত এই সেতুটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে কার্যত মরণফাঁদে পরিণত হলেও প্রশাসনের উদ্যোগের অভাব নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকায়।বরনারায়ন, গরুরবান্দ ও বেজিমারা—এই তিন গ্রামের বাসিন্দাদের সোনামুড়া শহরে কাজ, বাজার, চিকিৎসা এবং…

Read Full News