ধর্মনগরে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার প্রাথমিক অনুমান
উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার পশ্চিম রাধাপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম সুদীপ নাথ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রের…
