বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ! বিশালগড় খাদ্যগুদামে শ্রমিকদের বিক্ষোভ
বিশালগড়, ২১ জুলাই: বিনা পারিশ্রমিকে ধান লোডিং করানোর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের খাদ্য দপ্তরের অধীনস্থ খাদ্যগুদামের শ্রমিকরা। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শ্রমিকদের অভিযোগ, কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান বড় পাঞ্জাব বডি ট্রাকে তোলার কাজ তাঁদের দিয়ে করানো হচ্ছে, কিন্তু এই অতিরিক্ত কাজের জন্য কোনো পারিশ্রমিক বা আলাদা…
