Headlines

ভিসি নির্বাচনের আগে সিমনায় বিজেপিতে বড় যোগদান, ৬২ পরিবারের ২১১ ভোটার শিবির বদল

মোহনপুর, ২২ জুলাই: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরার সিমনায় বিজেপিতে বড়সড় যোগদানের ঘটনা ঘটেছে। তিপ্রা মথা, সিপিআই(এম) ও কংগ্রেস ছেড়ে ৬২টি পরিবারের ২১১ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন।বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য এবং মোহনপুরের বিজেপি নেতা জয়লাল দাস-এর নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে…

Read Full News

দায়িত্ব পালন করতে গিয়েই অকাল প্রয়াণ, বাবা হারাল দুই শিশু

মেলাঘর বটতলীর বাসিন্দা ও MPW কর্মী প্রসেনজিৎ দাসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে।শারীরিক অসুস্থতা সত্ত্বেও নিজের কর্তব্যকে অগ্রাধিকার দিয়ে উরমাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ। কর্মরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।করোনা মহামারীর কঠিন সময়েও জীবনের ঝুঁকি…

Read Full News

তিন মাস ধরে ভাতা নেই, খোয়াইয়ে মিড ডে মিল রাঁধুনিদের বিক্ষোভ

টানা তিন মাস ধরে ন্যূনতম মাসিক ভাতা না পাওয়ার অভিযোগে খোয়াই জেলার মিড ডে মিল রাঁধুনিরা সরব হলেন। মঙ্গলবার খোয়াই জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মার কাছে ডেপুটেশন দেন তাঁরা।রাঁধুনিদের অভিযোগ, সংসার চালানোর ক্ষেত্রে এই সামান্য ভাতাটুকুই তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তিন মাস পেরিয়ে গেলেও নির্ধারিত ভাতা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি।প্রতিনিধিদের দাবি, প্রতি মাসে নির্দিষ্ট…

Read Full News

ওরিয়েন্ট চৌমুহনীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে শ্রদ্ধাঞ্জলি, যৌথ উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন

আগরতলা, ১৬ জুন: স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রদূত ও বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরিয়েন্ট চৌমুহনীতে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এআইডিওয়াইও (AIDYO), এআইডিএসও (AIDSO) এবং এআইএমএসএস (AIMSS)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনগুলির সদস্য ও সমর্থকরা।অনুষ্ঠানের শুরুতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এরপর এক…

Read Full News

বেহাল মাধবনগর স্কুল! ক্লাসরুমে গরু-ছাগল, নোংরা পানীয় জল নিয়ে ক্ষোভ

দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত মাধবনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বেহাল পরিকাঠামো ও অস্বাস্থ্যকর পরিবেশকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক, ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ব্যবস্থার মান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ যাতায়াত চলছে। এমনকি ক্লাসরুমের ভেতরেও গরু-ছাগল…

Read Full News

‘স্বচ্ছতাই সেবা’ বার্তা, পরিচ্ছন্নতা অভিযানে এয়ারপোর্ট অথরিটি

‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচিকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল এয়ারপোর্ট অথরিটি। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।বিমানবন্দর চত্বর ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, প্লাস্টিক বর্জ্য কমানো এবং সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।সাংবাদিক সম্মেলনে এয়ারপোর্ট অথরিটির আধিকারিকরা ‘স্বচ্ছতাই সেবা’…

Read Full News

৬ দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি: কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেস।বৃহস্পতিবার সংগঠনের নেতৃত্বে এক প্রতিনিধিদল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। ডেপুটেশনে কৃষকদের স্বার্থরক্ষা, কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষিঋণ সংক্রান্ত সমস্যার সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…

Read Full News

খোয়াই শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি! দুই মুদি দোকান থেকে উধাও হাজার হাজার টাকার সিগারেট

খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক এলাকায় রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দুই ব্যবসায়ীর মুদি দোকানে হানা দিয়ে চোরের দল প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকার সিগারেট নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার বিবরণ অনুযায়ী, সুভাষ পার্ক এলাকার ব্যবসায়ী মনোরঞ্জন রায় এবং গৌরাঙ্গ রায়ের দোকানে গভীর রাতে চোরেরা দোকানের পেছনের বেড়া ও…

Read Full News

‘কার আগে কে যাবে’ প্রতিযোগিতা! ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ, আহত একাধিক

চড়িলাম, ২২ জুন: বেপরোয়া ওভারটেক করতে গিয়ে ভয়াবহ ত্রিমুখী যান সংঘর্ষের ঘটনা ঘটল চড়িলামের বনকুমারি এলাকায়। সোমবার সংঘটিত এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতিতে চলা কয়েকটি গাড়ির মধ্যে ‘কার আগে কে যাবে’ ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব থেকেই ওভারটেকের চেষ্টা করা হয়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।…

Read Full News

আদালত চত্বরে আইনজীবীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, তদন্তের দাবি

আদালত চত্বরে এক আইনজীবীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী অভয়নগরের বাসিন্দা সীতা ঘোষ দাবি করেছেন, আদালত সংক্রান্ত একটি বিষয়ে যোগাযোগ করতে গিয়ে তিনি অপমানজনক আচরণের শিকার হয়েছেন।অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, তাঁর সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করা হয়, যা তাঁকে মানসিকভাবে আঘাত করেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি…

Read Full News