Headlines

জাল সইয়ে সঞ্চয়ী হিসাব থেকে ১১.৯৪ লক্ষ টাকা! ইউকো ব্যাংকের সাবেক ম্যানেজারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

চিটফান্ড কাণ্ডের স্মৃতি এখনও তাজা। এরই মধ্যে ইউকো ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে অনুমতি ছাড়া প্রায় ১১ লক্ষ ৯৪ হাজার ৫৬৯ টাকা তুলে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক সুরজিৎ মল্লিক।কৈলাসহারের দুর্গাপুরের বাসিন্দা সরকারি কর্মচারী দিলীপ কুমার দাস এ বিষয়ে ইউকো ব্যাংকের গুয়াহাটি জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ও…

Read Full News

সংগঠন শক্তিশালী করতে বনমালীপুরে বিজেপির বৈঠক, উপস্থিত রবীন্দ্র রাজু ও সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ জুন: দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সংগঠনের মহামন্ত্রী রবীন্দ্র রাজু, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।বৈঠকে আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক সম্প্রসারণ, বুথস্তরের কার্যক্রম আরও সক্রিয় করা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের…

Read Full News

নারী-শিশু নির্যাতন রুখতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক, হায়দ্রাবাদ জাতীয় কনভেনশন সফল করতে নাগরিক কনভেনশন

আগরতলা, ১২ জুলাই: নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে জনমত গড়ে তুলতে এবং হায়দ্রাবাদে অনুষ্ঠিতব্য জাতীয় কনভেনশনকে সফল করার আহ্বান জানিয়ে আগরতলা প্রেস ক্লাবে এক নাগরিক কনভেনশনের আয়োজন করে এআইডিএসও (AIDSO)।কনভেনশনে বক্তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় শুধু আইন প্রয়োগই নয়, সমাজের প্রতিটি…

Read Full News

অঙ্গনওয়াড়ির শিশু ও গর্ভবতী মায়েদের খাদ্যে কিলবিল করছে পোকা! অভিযোগে তীব্র ক্ষোভ ফটিকছড়ায়

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর ব্লকের ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের হৃদয়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রীর মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্র থেকে বিতরণ করা চাল ও ডালে অসংখ্য পোকা এবং কীড়া দেখা যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন সুবিধাভোগী পরিবার ও শিশুদের অভিভাবকরা।অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে চাল-ডাল শিশু ও গর্ভবতী মায়েদের মধ্যে বিতরণ করা…

Read Full News

রোগীর মৃত্যু ঘিরে উত্তপ্ত ধর্মনগর জেলা হাসপাতাল, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ; পাল্টা জবাব মহিলা চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।অভিযোগকারীদের দাবি, যথাসময়ে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।অন্যদিকে, অভিযুক্ত মহিলা চিকিৎসক…

Read Full News

মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সূর্যমনিনগরে বিশেষ পূজা ও প্রার্থনা সভা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক শাসনকালের ১২ বছর পূর্তি উপলক্ষে ১৮ সূর্যমনিনগর মণ্ডলের উদ্যোগে বিশেষ পূজার্চনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। এদিন ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন রক্ষাকালী মন্দিরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় তাঁর অব্যাহত নেতৃত্ব কামনা করে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী রামপ্রসাদ…

Read Full News

চিনিবাগান নাকায় ১০ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, বিলাসবহুল গাড়িসহ আটক ২

উনকোটি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্যের দাবি। সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে সাংবাদিকদের পক্ষ থেকে উনকোটি জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়ার পরপরই একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ।গতকাল কুমারঘাট শহরে প্রায় ৪০ লক্ষ টাকার নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই কৈলাশহরের চিনিবাগান নাকা পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ…

Read Full News

উদয়পুরে প্রশাসনের বাজার অভিযান, বাজেয়াপ্ত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী

উদয়পুর: সাধারণ মানুষের স্বার্থে খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উদয়পুর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালাল প্রশাসন।বৃহস্পতিবার উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে খাদ্য দপ্তর, লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট, ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং উদয়পুর পৌর পরিষদের যৌথ উদ্যোগে চকবাজারের বিভিন্ন হোলসেল ও রিটেল দোকানে অভিযান চালানো হয়।অভিযান চলাকালীন দোকানগুলিতে খাদ্যসামগ্রীর মেয়াদ, প্যাকেটের গায়ে উল্লেখিত মূল্য…

Read Full News

আবার বাড়ল জ্বালানির দাম! পেট্রোল-ডিজেলে নতুন ধাক্কা সাধারণ মানুষের পকেটে

আবারও বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। নতুন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর আরও চাপ বাড়ল বলে মনে করছেন অনেকে।নতুন সংশোধিত দরে পেট্রোলের দাম বেড়েছে ২ টাকা ৬৪ পয়সা এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ২ টাকা ৬৩ পয়সা। বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৪ টাকা ৯৩ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯৩ টাকা ৮৩…

Read Full News

বিরোধীদের সময়মতো যোগ্য জবাব দেওয়া হবে: মুখ্যমন্ত্রী

বিরোধীদের বিভিন্ন অভিযোগ ও রাজনৈতিক বক্তব্যের জবাব দেওয়ার বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তিনি বলেন, সময় এলেই বিরোধীদের যোগ্য জবাব দেওয়া হবে।মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, বিরোধীদের রাজনৈতিক সমালোচনার মোকাবিলায় শাসক দলও পাল্টা রাজনৈতিকভাবে জবাব দেওয়ার প্রস্তুতি রাখছে।

Read Full News