নারী-শিশু নির্যাতন রুখতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক, হায়দ্রাবাদ জাতীয় কনভেনশন সফল করতে নাগরিক কনভেনশন
আগরতলা, ১২ জুলাই: নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে জনমত গড়ে তুলতে এবং হায়দ্রাবাদে অনুষ্ঠিতব্য জাতীয় কনভেনশনকে সফল করার আহ্বান জানিয়ে আগরতলা প্রেস ক্লাবে এক নাগরিক কনভেনশনের আয়োজন করে এআইডিএসও (AIDSO)।কনভেনশনে বক্তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় শুধু আইন প্রয়োগই নয়, সমাজের প্রতিটি…
