Headlines

রথ দেখতে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ ও তিন বছরের কন্যা, উদ্বিগ্ন পরিবার

শান্তিরবাজার, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার গঞ্জেরটিলা এলাকা থেকে এক গৃহবধূ ও তাঁর তিন বছর বয়সী কন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রথযাত্রা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ২৩ বছর বয়সী দেবপ্রিয়া নট্ট। তাঁর সঙ্গে ছিল পরিবারের একমাত্র তিন বছর বয়সী শিশুকন্যা। এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ মেলেনি।নিখোঁজ গৃহবধূর স্বামী রাজু দাসের অভিযোগ, বাড়ি থেকে বের হওয়ার সময় দেবপ্রিয়া নগদ প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা, প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালংকার এবং পরিবারের গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়ে গিয়েছেন।পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাননি। পরে বিষয়টি নিয়ে শান্তিরবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি/অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ গৃহবধূ ও শিশুকন্যার কোনো সন্ধান মেলেনি।পরিবারের পক্ষ থেকে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও সহযোগিতার আবেদন জানানো হয়েছে। তাঁদের দাবি, কেউ যদি দেবপ্রিয়া নট্ট ও তাঁর শিশুকন্যার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের দ্রুত ফিরে পেতে সহায়তা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *