ত্রিপুরার উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ অনুষ্ঠিত হতে চলেছে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভাল হামেন্দ্র কুমার ‘NEET (UG) 2026’ এবং ত্রিপুরার সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।আজ ২৯ মে ২০২৬, বিকেল ৪টায় আগরতলার সিভিল সেক্রেটারিয়েটের প্রেস কনফারেন্স হলে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সংবাদ মাধ্যমকে এই সম্মেলনের কভারেজের জন্য প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের নিউজ ব্যুরো।শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশিকা নিয়ে এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে মনে করা হচ্ছে।
নীট (ইউজি) ২০২৬ ও সরকারি কলেজে ভর্তি নিয়ে আজ সাংবাদিক সম্মেলন
