ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন মন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা। বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, পরিকাঠামো উন্নয়ন, জনসেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।মন্ত্রী রতন লাল নাথ সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছভাবে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।প্রশাসনিক সূত্রে জানা গেছে, জেলার উন্নয়নকে আরও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের পর্যালোচনা বৈঠক নিয়মিত আয়োজন করা হবে।
ধলাইয়ে অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথম প্রশাসনিক বৈঠক, উন্নয়ন ও জনকল্যাণে জোর রতন লাল নাথের
