স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের সরাসরি মতবিনিময়, উদয়পুরে ক্ষমতায়নের বার্তা
নিজস্ব প্রতিনিধি: মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বনির্ভরতা বৃদ্ধি এবং সরকারি প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিয়ে বুধবার উদয়পুরের মাতাবাড়ি ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টারের কনফারেন্স হলে জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে ‘মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সুবিধাভোগী’-দের নিয়ে এক গুরুত্বপূর্ণ ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন…
