Headlines

tripuranewshub@gmail.com

“তিন মাস ধরে সামাজিক ভাতা বন্ধের অভিযোগ, কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও মহকুমাশাসককে ডেপুটেশন”

কৈলাসহর, ১৬ জুন: অবিলম্বে সামাজিক ভাতা প্রদান এবং ভাতা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে কৈলাসহরের মহকুমাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে কৈলাসহর জেলা কংগ্রেস। মঙ্গলবার দুপুরে টাউন হল প্রাঙ্গণ থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মহকুমাশাসকের কার্যালয়ে পৌঁছে অফিস প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে।বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব…

Read More

সাব্রুমে নির্মাণকাজে ভয়াবহ দুর্ঘটনা! চোখে রড বিদ্ধ হয়ে আশঙ্কাজনক রাজমিস্ত্রি

সাব্রুম, ১৬ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের গর্জনতলী এলাকায় নির্মাণকাজ চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সঞ্জীব দাস নামে এক রাজমিস্ত্রি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার একটি বহুতল নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন সঞ্জীব দাস। কাজের সময় অসাবধানতাবশত তিনি উঁচু স্থান থেকে নিচে…

Read More

এসসি সম্প্রদায়ের উন্নয়নে বড় উদ্যোগের ইঙ্গিত, সোনার তরীতে উচ্চপর্যায়ের বৈঠক

আগরতলা, ১৬ জুন: তপশিলি জাতিভুক্ত (এসসি) সম্প্রদায়ের মানুষের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার আগরতলার সোনার তরী রাজ্য অতিথিশালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং দপ্তরের সচিব দীপা ডি নায়ার। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকরাও…

Read More

ইন্দ্রনগরে গোমতী মিল্ক কো-অপারেটিভ ইউনিয়নে রাজ্যপালের সফর, প্রশাসনিক মহলে তৎপরতা

আগরতলা, ১৬ জুন: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে আগামীকাল ইন্দ্রনগরস্থিত গোমতী মিল্ক কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড পরিদর্শন করবেন ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।রাজভবন সূত্রে জানা গেছে, নির্ধারিত সফরসূচি অনুযায়ী রাজ্যপাল গোমতী মিল্ক কো-অপারেটিভ ইউনিয়নের কার্যক্রম, দুগ্ধ উৎপাদন ও বিপণন ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেবেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মতবিনিময়ও করতে পারেন…

Read More

উদয়পুরে চাঞ্চল্য! ড্রেন থেকে উদ্ধার ৭০ বছরের বৃদ্ধার নিথর দেহ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় ড্রেনের ভিতর থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের মধ্যে।মৃত বৃদ্ধার নাম রানু বালা সাহা (৭০)। তিনি রাজারবাগ সুকান্তপল্লী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে জঙ্গল সংলগ্ন একটি ড্রেনের…

Read More

‘স্মার্ট সিটি নয়, জনদুর্ভোগের শহর’— আগরতলা স্মার্ট সিটি অফিসে সিপিআই(এম)-এর ডেপুটেশন

আগরতলা, ১৬ জুন: স্মার্ট সিটি প্রকল্পের নামে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ তুলে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের আধিকারিকের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।মঙ্গলবার রবীন্দ্র ভবন সংলগ্ন আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সিপিআই(এম)-এর অভিযোগ, রাজ্য সরকারের সিদ্ধান্ত ও স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়নের…

Read More

ওরিয়েন্ট চৌমুহনীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে শ্রদ্ধাঞ্জলি, যৌথ উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন

আগরতলা, ১৬ জুন: স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রদূত ও বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরিয়েন্ট চৌমুহনীতে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এআইডিওয়াইও (AIDYO), এআইডিএসও (AIDSO) এবং এআইএমএসএস (AIMSS)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনগুলির সদস্য ও সমর্থকরা।অনুষ্ঠানের শুরুতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এরপর এক…

Read More

যুব কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগে শালবাগান CRPF ক্যাম্পে কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১৬ জুন: যুব কংগ্রেস কর্মী-সমর্থকদের উপর সিআরপিএফ-এর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার শালবাগানস্থিত সিআরপিএফ ক্যাম্পে গিয়ে ডিআইজি-র সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করেন কংগ্রেস নেতৃত্ব।কংগ্রেসের দাবি, গতকাল যুব কংগ্রেসের কর্মসূচি চলাকালীন সিআরপিএফের তরফে কর্মী-সমর্থকদের উপর অযাচিতভাবে আক্রমণ চালানো হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের বিরুদ্ধে…

Read More

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার ঘিরে দুর্নীতির অভিযোগ, বলাইবাজারে সরজমিনে মৎস্য দপ্তরের পরিদর্শন

কৈলাশহর, ১৬ জুন: উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার প্রকল্পকে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সরজমিনে পরিদর্শনে যান মৎস্য দপ্তরের আধিকারিকরা এবং স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ।জানা গেছে, মৎস্য দপ্তরের উদ্যোগে প্রায় দুই হেক্টর জায়গাজুড়ে জলাশয় সংস্কারের কাজ শুরু হয়।…

Read More

সিআরপিএফ অফিসার রাম কুমারের বিরুদ্ধে পশ্চিম থানায় যুব কংগ্রেস সভাপতির এজাহার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরা যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি এক সিআরপিএফ অফিসার রাম কুমারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি থানার দ্বারস্থ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। অভিযোগের বিস্তারিত বিষয়বস্তু এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা…

Read More