অফিসে অনুপস্থিতি ও নেশার অভিযোগ! পানিসাগরের রেগা দপ্তর ঘিরে বিতর্ক তুঙ্গে
পানিসাগর, ২২ জুন: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ সামনে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দপ্তরের কর্মীদের অনিয়মিত উপস্থিতি, অফিস চলাকালীন সময়ে নেশাজাতীয় দ্রব্য সেবন এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ে দপ্তরে গিয়েও বহু কর্মচারীকে কর্মস্থলে পাওয়া যায় না। ফলে সাধারণ মানুষের বিভিন্ন…
