খোয়াইয়ে তিন গাড়ির সংঘর্ষ, গুরুতর আহত ৪
খোয়াই থানার সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায় একটি অটোসহ মোট তিনটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।জানা যায়, TR 01 CH 0226 নম্বরের একটি গাড়ি খোয়াই থেকে তেলিয়ামুড়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় অটোটি রাস্তার পাশের গর্তে পড়ে যায়।…
