Headlines

সূর্যমণি নগরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণে প্রভাত ফেরি, কুইজে বিজয়ীদের পুরস্কৃত করলেন রামপ্রসাদ পাল

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে আয়োজিত ধারাবাহিক প্রভাত ফেরি কর্মসূচি বৃহস্পতিবারও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ত্রিপুরা বিধানসভার উপ-অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে গত ২৩ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।বৃহস্পতিবার সকালে কাঠালতলী এলাকা থেকে শুরু হওয়া প্রভাত ফেরিতে প্রায় ৪০০ থেকে…

Read Full News

দত্তক গ্রহণে স্বচ্ছতা ও সচেতনতার বার্তা, আগরতলায় রাজ্য-স্তরের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন

আগরতলার প্রজ্ঞা ভবনে ‘দত্তক গ্রহণ সংক্রান্ত বিধিমালা, ২০২২’ (Adoption Regulations, 2022)-এর ওপর রাজ্য-স্তরের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শিশুদের আইনসম্মত, নিরাপদ ও স্বচ্ছ দত্তক গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিক, সংস্থা এবং অংশীজনদের আরও দক্ষ ও সচেতন করে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও…

Read Full News

জুরি নদীতে ডুবে যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ ধর্মনগর

উত্তর ত্রিপুরার ধর্মনগরের পদ্মপুর গোরক্ষনাথ মন্দির সংলগ্ন এলাকায় বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া জুরি নদীতে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম শুভম দেবনাথ (২৩)।পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রাকৃতিক কাজে নদীর ধারে গেলে তিনি অসাবধানতাবশত নদীতে পড়ে যান। শুভম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং তিনি সাঁতারও জানতেন না বলে পরিবারের…

Read Full News

১০ দফা দাবিতে যুবরাজনগর বিডিওকে সিপিআই(এম)-এর গণ-ডেপুটেশন

উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লক এলাকার বিভিন্ন জনসমস্যার সমাধানের দাবিতে বুধবার যুবরাজনগর আর.ডি. ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) প্রসেনজিৎ মালাকারের কাছে ১০ দফা দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেয় সিপিআই(এম) ধর্মনগর মহকুমা কমিটি। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দলীয় নেতা-কর্মীরা মিছিল করে ব্লক অফিসে পৌঁছে গণ-ডেপুটেশন প্রদান করেন।স্মারকলিপিতে বছরে ২০০ দিনের কর্মসংস্থান নিশ্চিত করা, দৈনিক ৫০০ টাকা মজুরি, প্রধানমন্ত্রী…

Read Full News

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সহায়তার চেক

আগরতলার দুটি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।সম্প্রতি আগরতলার রামনগর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে শ্রভ্রজিৎ চৌধুরীর মর্মান্তিক মৃত্যু হয়। এদিন মুখ্যমন্ত্রী মৃতের স্ত্রী রেশমী সাহার হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন…

Read Full News

আগরতলায় পৌঁছালেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার অ্যাম্বাসাডর এম. রিয়াজ হামিদুল্লাহ বুধবার আগরতলা রেলস্টেশনে পৌঁছান। সফর উপলক্ষে তাঁকে স্বাগত জানান সংশ্লিষ্ট প্রশাসনিক ও প্রোটোকল বিভাগের প্রতিনিধিরা।এই সফরে তিনি বিভিন্ন প্রশাসনিক, কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে জানা গেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়ন এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও…

Read Full News

শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টায় দোষী সাব্যস্ত, এক বছরের কারাদণ্ড ফয়দুর রহমানের

ঊনকোটি জেলা আদালত শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার মামলায় ফয়দুর রহমান নামে এক অভিযুক্তকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান ঊনকোটি জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সুনির্মিল দেব। তিনি জানান, অভিযুক্ত ফয়দুর রহমান…

Read Full News

বৃষ্টিকে উপেক্ষা করে উদয়পুরে কংগ্রেসের গণ-ধর্না, মজুরি বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে সরব শ্রমিকরা

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই বুধবার উদয়পুর জেলা কংগ্রেস ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে এক গণ-ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আশা কর্মী, মিড-ডে মিল কর্মী, ডিডিটি শ্রমিকসহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা অংশ নেন।আন্দোলনকারীরা দীর্ঘদিনের বকেয়া দাবি, মজুরি বৃদ্ধি এবং দ্রুত চাকরি নিয়মিতকরণ (স্থায়ীকরণ)-এর দাবিতে সরব হন। পাশাপাশি রাজ্যে সিএনজি, রান্নার গ্যাস, নিত্যপ্রয়োজনীয় পণ্য…

Read Full News

প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বাড়ছে মনু নদীর জলস্তর

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার জনজীবন। অবিরাম বর্ষণের জেরে মনু নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে শহরের একাধিক নিচু এলাকা ও গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন হয়ে পড়েছে।কৈলাসহর শহরের নতুন কালীবাড়ি, কোর্ট মার্কেট, উত্তর কাচেরঘাট, পাইতুরবাজারসহ বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। রাস্তায় জল জমে থাকায় যান চলাচল…

Read Full News

টানা বৃষ্টিতে ধলাইয়ে বন্যার থাবা, ঘরছাড়া ১৭ পরিবার আশ্রয় শিবিরে

ধলাই জেলার ছাওমনু ব্লকের অন্তর্গত ধন্যা রাম কারবারি পাড়ায় টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদী ও জলাশয়ের জলস্তর বৃদ্ধি পাওয়ায় এলাকায় জল ঢুকে পড়ে, ফলে অন্তত ১৭টি পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ধন্যা রাম কারবারি পাড়া স্কুল মাঠ সংলগ্ন বিশ্রামঘরে আশ্রয় নিয়েছেন। আকস্মিক বন্যার কারণে অনেকেই নিজেদের ঘর…

Read Full News