Headlines

১৮ কোটির জীবনযুদ্ধ! ছোট্ট মানশ্রীর পাশে ধর্মনগরের যুবসমাজ

মাত্র কয়েক বছরের ছোট্ট মানশ্রী। বিরল এক জটিল রোগে আক্রান্ত এই শিশুর জীবন বাঁচাতে প্রয়োজন প্রায় ১৮ কোটি টাকা। বিপুল এই চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ায় মানবতার হাত বাড়িয়ে দিয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরের যুবসমাজ।মানশ্রীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে শহরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিশেষ…

Read Full News

৮ কোটির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ! বিক্ষোভে উত্তাল বিলোনিয়া, ঠিকাদারকে কড়া হুঁশিয়ারি মহকুমা শাসকের

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় ১৪ নম্বরী গ্রামীণ রাস্তার নির্মাণকাজে চরম অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ায়। রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে ছুটে আসেন বিলোনিয়া মহকুমা শাসক দেবজ্যোতি রায়।জানা গেছে, মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে গাছবাড়িয়া হয়ে উত্তর…

Read Full News

রিচার্জ না হওয়ায় তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক অবরোধ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিক্ষোভ

বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে ওঠে তেলিয়ামুড়া। প্রিপেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ দীর্ঘ তিন থেকে চার দিন ধরে বন্ধ থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।অভিযোগ, বহু গ্রাহক হাতে টাকা নিয়ে কয়েক দিন ধরে বিদ্যুৎ অফিসে ঘুরলেও সার্ভার সমস্যার কারণে রিচার্জ করা সম্ভব হচ্ছে না। ফলে বিদ্যুৎ সংযোগ…

Read Full News

সার্ভার বিকল, রিচার্জ বন্ধ! ধর্মনগরে বিদ্যুৎ অফিসে দুর্ভোগের শেষ নেই

উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-ওয়ান ও ডিভিশন-টু অফিসে প্রায় এক সপ্তাহ ধরে সার্ভার পরিষেবা অচল থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রিপেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ করতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলেও সার্ভার সমস্যার কারণে অধিকাংশই খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন।বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-টু-এর ম্যানেজার জানান, সার্ভার সমস্যার…

Read Full News

বিশালগড় ছিনতাই-অপহরণে ৫ জন গ্রেফতার, মাস্টারমাইন্ড ফেরদৌস এখনও অধরা

বিশালগড়ে সংঘটিত চাঞ্চল্যকর ছিনতাই ও অপহরণকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। সোমবার বিকেলে অভিযানে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনার মূলচক্রী হিসেবে অভিযুক্ত ফেরদৌস এখনও পুলিশের নাগালের বাইরে রয়েছে।ঘটনার বিস্তারিত জানাতে সাংবাদিক বৈঠক করেন জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা। তিনি জানান, গ্রেফতার হওয়া পাঁচ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে মূল মাস্টারমাইন্ড ফেরদৌসকে…

Read Full News

২৬ কেন্দ্রে শুরু বছর বাঁচাও পরীক্ষা, কেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি

ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা রাজ্যের ২৬টি পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী।পর্ষদ সূত্রে জানা গেছে, এ বছরের বছর বাঁচাও পরীক্ষায় মাধ্যমিক স্তরে ৭৫৬ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরে ১,৫৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।কেন্দ্র পরিদর্শনের…

Read Full News

ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের সার্ভার অচল! রিচার্জে ভোগান্তি, অফিসেই লুডু খেলছেন গ্রাহকরা

উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-ওয়ান ও ডিভিশন-টু অফিসে প্রায় এক সপ্তাহ ধরে সার্ভার পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। প্রিপেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ করতে দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে।পুরুষ, মহিলা, প্রবীণ ও শিশু—সব শ্রেণির মানুষ প্রতিদিন বিদ্যুৎ অফিসে ভিড় জমালেও সার্ভার সমস্যার কারণে…

Read Full News

বিভিন্ন দাবিতে শ্রম কমিশনারের দপ্তরে নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেপুটেশন

নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সোমবার শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে নির্মাণ শ্রমিক ফেডারেশন। এদিন সংগঠনের প্রতিনিধিরা একটি স্মারকলিপি জমা দিয়ে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় দ্রুত সমাধানের দাবি জানান।ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নির্মাণ শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা, সামাজিক সুরক্ষা, কল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং শ্রম আইন যথাযথভাবে কার্যকর করার বিষয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা…

Read Full News

কদমতলা ও গন্ডাতুইসা হিংসা মামলায় দ্রুত তদন্তের দাবি, মানবাধিকার কমিশনে সিপিআই(এমএল)-এর ডেপুটেশন

উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ন্যায়বিচারের দাবিতে সোমবার রাজ্য মানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করে সিপিআই(এমএল)।দলটির পক্ষ থেকে দাবি করা হয়, ওই ঘটনাগুলির তদন্ত কার্য দ্রুত সম্পন্ন করতে হবে এবং আক্রান্ত পরিবারগুলির দায়ের করা অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও…

Read Full News

শ্রমজীবী মানুষের পাশে গণতান্ত্রিক নারী সমিতি, পথচলতি মানুষের হাতে মধ্যাহ্নভোজন ও পানীয় জল

সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে শ্রমজীবী ও মেহনতী মানুষের পাশে দাঁড়াল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি-র জয়নগর মেলারমাঠ লোকাল কমিটি। সোমবার আগরতলার প্যারাডাই চৌমুহনী এলাকায় পথচলতি সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজন এবং তীব্র গরমে স্বস্তি দিতে পানীয় জলের ব্যবস্থা করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক উদ্যোগের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা…

Read Full News