Headlines

পানীয় জলের দাবিতে ধর্মনগর–সাখাইবাড়ি সড়ক অবরোধ, কংগ্রেসের আন্দোলনে ব্যাহত যান চলাচল

দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটের প্রতিবাদে সোমবার উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সাখাইবাড়ি এলাকায় ধর্মনগর–সাখাইবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন জেলা কংগ্রেসের কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাখাইবাড়ি এলাকার বাসিন্দারা তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের…

Read Full News

পরীক্ষার আর মাত্র ৭ দিন, এখনও মেলেনি বই! অনিশ্চয়তায় চড়িলামের CBSE নবম শ্রেণির পড়ুয়ারা

পরীক্ষা শুরু হতে আর মাত্র সাত দিন বাকি, অথচ এখনও হাতে পৌঁছায়নি পাঠ্যবই। এই অভিযোগ তুলে চরম উদ্বেগ প্রকাশ করেছেন চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিদ্যা জ্যোতি বিদ্যালয়-এর নবম শ্রেণির ছাত্রছাত্রীরা।জানা গেছে, আগামী ১৩ জুলাই থেকে CBSE-র Periodic Assessment (PA-1) পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত নবম শ্রেণির সামাজিক বিজ্ঞান (SST) বিষয়ের NCERT-এর পাঠ্যবই…

Read Full News

বিদ্যুৎ ও ভাঙা রাস্তার ক্ষোভে কৈলাশহরে পথ অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবার অনিয়ম এবং বেহাল রাস্তার সমস্যার প্রতিবাদে সোমবার কৈলাশহরের বাবুর বাজার এলাকায় পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।অবরোধকারীদের অভিযোগ, বহুদিন ধরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম এবং রাস্তার বেহাল অবস্থার কারণে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।…

Read Full News

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ডেপুটেশন, দ্রুত রেকমেন্ড লিস্ট প্রকাশ ও নিয়োগের দাবি

২০২৪ সালের টেট (TET) পরীক্ষায় উত্তীর্ণ UGT ও GT চাকরিপ্রার্থীরা সোমবার তাদের বিভিন্ন দাবিতে TRBT এবং Elementary Education Department-এর নিকট ডেপুটেশন প্রদান করেন।ডেপুটেশনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা দাবি জানান, ২০২৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ UGT ও GT প্রার্থীদের রেকমেন্ড লিস্ট (Recommend List) অবিলম্বে প্রকাশ করতে হবে। পাশাপাশি নতুন জব নোটিফিকেশন (Job Notification) জারি করে অবশিষ্ট যোগ্য চাকরিপ্রার্থীদের…

Read Full News

‘কেন বন্ধ ভাতা?’— খোয়াইয়ে সমাজকল্যাণ দপ্তরে সিপিআই(এম)-এর ডেপুটেশন, দ্রুত বকেয়া মেটানোর দাবি

সামাজিক প্রকল্পের ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার অভিযোগ তুলে খোয়াই জেলা সমাজশিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন দিল সিপিআই(এম) ও বামপন্থী নেতৃত্ব। সোমবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে বকেয়া ভাতা অবিলম্বে প্রদান এবং ভবিষ্যতে নিয়মিত ভাতা নিশ্চিত করার দাবি জানানো হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআই(এম)-এর অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। দপ্তরের উদ্দেশে একটি স্মারকলিপি…

Read Full News

বিদ্যুৎ ইস্যুতে সদর জেলা কংগ্রেসের গণধর্না, বেসরকারিকরণ বিল প্রত্যাহার ও স্মার্ট মিটার বাতিলের দাবি

রাজ্যের বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার আগরতলার আস্তাবল ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে একটি গণধর্না কর্মসূচির আয়োজন করা হয়।ধর্না কর্মসূচিতে বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার, স্মার্ট মিটার ব্যবস্থা বাতিল, রাজ্য বিদ্যুৎ নিগমে অভিযোগ ওঠা দুর্নীতি রোধ, ভেঙে পড়া বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন এবং অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল ও বিভিন্ন…

Read Full News

শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী পালন, বিজেপি প্রদেশ কার্যালয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে বিজেপি প্রদেশ কার্যালয়ে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়সহ দলের অন্যান্য বিধায়ক, পদাধিকারী ও কর্মীরা। বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর…

Read Full News

রামনগর স্পোর্টিং ক্লাবের বনমহোৎসব! চারা রোপণে মেয়র দীপক মজুমদার

আগরতলা: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রামনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বনমহোৎসব ও চারা গাছ রোপণ কর্মসূচি। রবিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, ক্লাব সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র ও এলাকার বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক…

Read Full News

টেট থেকে অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক মিছিল! সিনিয়র শিক্ষকদের পক্ষে সরব যৌথ শিক্ষক সংগঠন

আগরতলা: সিনিয়র শিক্ষকদের টেট (TET) সংক্রান্ত দাবিকে সামনে রেখে আগরতলার রাজপথে বৃহৎ শিক্ষক মিছিল ও সমাবেশের আয়োজন করেছে TGTA (H.B. Road) এবং TTA (H.B. Road)। যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু শিক্ষক অংশগ্রহণ করেন।সংগঠনগুলির দাবি, কেন্দ্র সরকার যেন অর্ডিন্যান্সের মাধ্যমে সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেয়। তাঁদের মতে,…

Read Full News

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গণধর্না, সরব সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ

আগরতলা: চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রবিবার আগরতলা সার্কিট হাউজের সামনে গান্ধী মূর্তির পাদদেশে গণধর্নার আয়োজন করে সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের ত্রিপুরা রাজ্য কমিটি।ধর্না কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা দাবি করেন, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। তাঁদের মতে, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে…

Read Full News