Headlines

খুমুলংয়ে উন্নয়ন বৈঠক! টিটিএএডিসি এলাকার প্রকল্প অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

টিপ্রা টেরিটোরিয়াল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে খুমুলং অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিভিন্ন অবকাঠামোগত ও জনকল্যাণমূলক প্রকল্পের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, প্রশাসনিক প্রতিনিধিসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে…

Read Full News

১২ তারিখের বন্ধ ঘিরে তৎপরতা! ATTF-NLFT প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগামী ১২ তারিখে ঘোষিত বন্ধকে কেন্দ্র করে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। এই প্রেক্ষিতে মঙ্গলবার মহাকরণে নিজের চেম্বারে ATTF ও NLFT-এর প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মন্ত্রী বিকাশ দেববর্মা।সূত্রের খবর, বৈঠকে বিভিন্ন দাবি-দাওয়া এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বন্ধের আগে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।এদিকে…

Read Full News

বলেরোর সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ! দুই মহিলা সহ গুরুতর আহত ৩ জন

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটো ও বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই মহিলা যাত্রীসহ মোট তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।আহতদের মধ্যে রয়েছেন সরস্বতী দাস মারাক, চম্পা শীল এবং সঞ্জিত দেবনাথ। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে অটোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা…

Read Full News

এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা! সোনামুড়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

সোনামুড়া, ৯ জুন: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে রাস্তা, আর তাতেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, স্কুলপড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সোনামুড়া নগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ধলিয়াই থেকে ঠাকুরমুড়া যাওয়ার রাস্তার বেহাল দশা ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় রাস্তার উপর হাঁটুসমান জল জমে যায়।…

Read Full News

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-টম্যাটো ছোড়া! থানার উঠোনে গোবর দিয়ে ‘শুদ্ধিকরণ’ ঘিরে চাঞ্চল্য

বিধাননগর, ৯ জুন: তৃণমূল কংগ্রেস নেতা ও বিধাননগর পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে ঘিরে মঙ্গলবার নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বিপুল অঙ্কের টাকা তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতারের পর তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় একদল বিক্ষুব্ধ মানুষ তাঁর উদ্দেশ্যে ডিম ও টম্যাটো ছুড়ে বিক্ষোভ দেখায়।জানা গেছে, সোমবার গভীর রাতে রাজারহাটের একটি আবাসন থেকে সব্যসাচী দত্তকে গ্রেফতার…

Read Full News

মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিংকু রায়, গুরুত্বপূর্ণ বার্তার ইঙ্গিত

আগরতলা, ৯ জুন: রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর মহাকরণে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মন্ত্রী টিংকু রায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে তিনি সরকারের বিভিন্ন কর্মসূচি, চলমান উন্নয়নমূলক উদ্যোগ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয় তুলে ধরেন।এদিনের বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন মন্ত্রী। সংশ্লিষ্ট দপ্তরের কাজের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের অবস্থান সম্পর্কে…

Read Full News

জঙ্গল থেকে লাকড়ি কেটে জীবিকা, তবুও মেলেনি পাকা ঘর! প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন রানা দেববর্মার

মান্দাই, ৯ জুন: জঙ্গল থেকে লাকড়ি কেটে তা বিক্রি করেই কোনোমতে সংসার চালান মান্দাই ব্লকের রাজচন্তাই ভিসির আর সি নগর পুনিরাম সর্দার পাড়ার বাসিন্দা রানা দেববর্মা। দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনটনের মধ্যে জীবনযাপন করলেও এখনও জোটেনি মাথা গোঁজার মতো একটি নিরাপদ পাকা ঘর। ফলে সামান্য বৃষ্টি হলেই দুর্বিষহ হয়ে ওঠে তাঁর ও পরিবারের জীবন।স্থানীয় সূত্রে…

Read Full News

দ্রব্যমূল্যের আগুনে ক্ষোভ! ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ৯ জুন: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ধর্মনগরে বিক্ষোভ মিছিলের আয়োজন করল সিপিআই(এম)। দুপুর ১২টা নাগাদ ধর্মনগর মহকুমা দপ্তর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় মহকুমা দপ্তরে এসে শেষ হয়।মিছিল চলাকালীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন বাম কর্মী-সমর্থকরা। পথচলতি মানুষের দৃষ্টি…

Read Full News

মন্ত্রীর ভাগ্নের ২৫ লক্ষ টাকা লুটের অভিযোগে তোলপাড়! ফটিকরায়ে তদন্তে তপশিলি সংগঠনের নেতৃত্ব

ফটিকরায়, ৯ জুন: মন্ত্রীর ভাগ্নের কাছ থেকে ২৫ লক্ষ টাকা লুটের অভিযোগকে ঘিরে ফটিকরায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান তপশিলি জাতি সমন্বয় সমিতি ও মৎস্যজীবী ইউনিয়নের নেতৃত্ব।তারা অভিযোগের প্রকৃত সত্যতা যাচাই করতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পরে সংশ্লিষ্ট দফতরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে…

Read Full News

খোয়াই শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি! দুই মুদি দোকান থেকে উধাও হাজার হাজার টাকার সিগারেট

খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক এলাকায় রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দুই ব্যবসায়ীর মুদি দোকানে হানা দিয়ে চোরের দল প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকার সিগারেট নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার বিবরণ অনুযায়ী, সুভাষ পার্ক এলাকার ব্যবসায়ী মনোরঞ্জন রায় এবং গৌরাঙ্গ রায়ের দোকানে গভীর রাতে চোরেরা দোকানের পেছনের বেড়া ও…

Read Full News