Headlines

বিশ্বকর্মা পুজোয় ‘রোড সেফটি’ বার্তা, পরিবহন দপ্তরে সচেতনতামূলক থিম

দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠল ত্রিপুরা পরিবহন দপ্তর। শুক্রবার আগরতলার ত্রিপুরা পরিবহন নিগমের মুখ্য কার্যালয় প্রাঙ্গণে পরিবহন দপ্তরের উদ্যোগে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো।প্রতিবছরের মতো এবারও পরিবহন দপ্তরের কর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের উপস্থিতিতে পুজোর আয়োজন করা হয়। তবে এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘রোড সেফটি’ বা সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক…

Read Full News

বিশ্বকর্মা পূজায় বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ, টিপিটিএল-এ উৎসবের আবহ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে শুক্রবার ৭৯ টিলা বিদ্যুৎ নিগমের টিপিটিএল-এর উদ্যোগে বিশেষ পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।এদিন পূজা উপলক্ষে টিপিটিএল-এর কার্যালয় ও প্রাঙ্গণে উৎসবের পরিবেশ তৈরি হয়। বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ পূজায় অংশ নিয়ে বিশ্বকর্মা দেবতার কাছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা ও সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত সকলের মঙ্গল কামনা করেন।অনুষ্ঠানে…

Read Full News

চুরি যাওয়া বুলডোজার উদ্ধার, বদলে গেল রেজিস্ট্রেশন নম্বর! ধর্মনগরে চাঞ্চল্য

চুরি হয়ে যাওয়ার কয়েক মাস পর ধর্মনগরের দক্ষিণ হুরুয়া এলাকা থেকে একটি বুলডোজার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া বুলডোজারটির রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রকৃত মালিক। গোটা ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।ঘটনার বিবরণে জানা যায়, কালাছড়ার বাসিন্দা আব্দুল কুদ্দুস তাঁর নামে নিবন্ধিত TR 02L1838 নম্বরের বুলডোজারটি ২০২৫ সালের ২ জানুয়ারি ধর্মনগর…

Read Full News

প্রেস ক্লাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাংবাদিক সম্মেলন

আগরতলা প্রেস ক্লাবে শুক্রবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মধুবন রনীরখামারস্থিত শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে। সম্মেলনে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিঠ। এদিন তিনি কলেজের বিভিন্ন কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে…

Read Full News

উজ্জয়ন্ত প্রাসাদের সামনে শরৎচন্দ্রের ১৫০তম জন্মবার্ষিকী পালন

মহান মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল শরৎ সংস্কৃতি পরিষদ।শুক্রবার আগরতলার ঐতিহ্যবাহী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সাহিত্যিকের জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে শরৎচন্দ্রের সাহিত্যকর্ম, মানবতাবাদী চিন্তাধারা এবং সমাজজীবনে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। তাঁর লেখায় সমাজের সাধারণ মানুষের জীবন, দুঃখ-বঞ্চনা,…

Read Full News

গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে ভয়াবহ সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণ গেল যুবকের

বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম প্রণয় দে (জুন)। তিনি তেলিয়ামুড়া থানার অন্তর্গত জয়নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে একটি গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাইক আরোহী প্রণয় দে গুরুতরভাবে আহত হন…

Read Full News

বিশ্বকর্মা পূজায় TSR ক্যাম্পে অস্ত্র পূজা, আর কে নগরে বিশেষ আয়োজন

প্রতি বছরের মতো এবারও বিশ্বকর্মা পূজা উপলক্ষে আর কে নগরের ২য় ব্যাটালিয়ন TSR ক্যাম্পে বিশেষ পূজার আয়োজন করা হয়। বিশ্বকর্মা পূজার পাশাপাশি ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হয় অস্ত্র পূজাও।TSR জওয়ানদের কর্মজীবনে অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় নিয়মিত অস্ত্র সঙ্গে রাখতে হয় তাঁদের। সেই কারণে বিশ্বকর্মা পূজার পাশাপাশি ক্যাম্পে অস্ত্র পূজাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।বিশ্বকর্মা পূজার…

Read Full News

বটতলা গান্ধীঘাটের নতুন পার্ক পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

বটতলা গান্ধীঘাট এলাকায় নতুন করে গড়ে ওঠা পার্ক পরিদর্শন করলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার মেয়রসহ পুরনিগমের পদাধিকারীরা পার্কটি ঘুরে দেখেন।পরিদর্শনের সময় পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি পরিকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মেয়র ও পুরনিগমের পদাধিকারীরা। স্থানীয় বাসিন্দাদের জন্য পার্কটি আরও সুন্দর ও ব্যবহারযোগ্য করে তুলতে প্রয়োজনীয় বিষয়গুলিও পরিদর্শনের সময় গুরুত্ব পায়।গান্ধীঘাট…

Read Full News

🐍 রাজনগরের ধানের জমিতে ১২ ফুটের বিশাল অজগর, আতঙ্ক ছড়াল এলাকায়!

শুক্রবার সকালে তৃষ্ণা অভয়ারণ্যের অন্তর্গত রাজনগর জলাপাথর এলাকায় ধানের জমি থেকে উদ্ধার হল প্রায় ১০ থেকে ১২ ফুট লম্বা একটি বিশালাকার অজগর। সাপটি উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দা বিক্রম দাস নিজের ধানের জমিতে ওষুধ দেওয়ার কাজ করছিলেন। সেই সময় আচমকাই তাঁর পায়ের নিচে সাপটি পড়ে যায়। বিশাল অজগরটি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।…

Read Full News

রাজ্যজুড়ে ভক্তিভরে বিশ্বকর্মা পূজা, যানবাহন ও সরকারি দফতরে উৎসবের আমেজ

আজ দেবশিল্পী বিশ্বকর্মার পূজা। প্রতিবছরের মতো এবারও বিশ্বকর্মা পূজাকে ঘিরে উৎসবের আবহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। যানবাহন মালিক থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠান—সর্বত্রই ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পূজা।বিশেষ করে গাড়ি, মোটরবাইক ও বিভিন্ন যন্ত্রপাতির মালিকরা নিজেদের যানবাহন ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করে বিশ্বকর্মার আরাধনায় সামিল হন। বিভিন্ন সরকারি অফিসেও আয়োজন করা…

Read Full News