Headlines

শিক্ষক প্রণাম-২০২৬: শিক্ষকদের সম্মানে রবীন্দ্র ভবনে বিশেষ অনুষ্ঠান

আগরতলা: উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত হলো “শিক্ষক প্রণাম-২০২৬” অনুষ্ঠান। শিক্ষকদের অবদান ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা, মন্ত্রী কিশোর বর্মনসহ উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও তাঁদের অবদানের কথা তুলে ধরা…

Read Full News

শিক্ষায় আপস নয়, কলেজে ভাঙচুরও বরদাস্ত নয়

আগরতলা: শিক্ষার মান ও শৃঙ্খলার প্রশ্নে কোনও ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে একাধিক বেসরকারি বি.এড কলেজকে শোকজ করার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা বলেন, শিক্ষাক্ষেত্রে অনিয়ম কোনওভাবেই মেনে নেওয়া হবে না।পাশাপাশি রাজ্যের বিভিন্ন কলেজে আন্দোলনের নামে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায়ও কঠোর অবস্থানের কথা জানানো…

Read Full News

🩸 রক্তদানে মানবিক উদ্যোগ, ডুকলীতে শিবিরে ৭০ জনের অংশগ্রহণ

ডুকলী, সূর্যমণিনগর: মানবিক উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করলেন সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরা। সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে অনুষ্ঠিত এই শিবিরে প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানা গেছে।শিবিরের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চন্দ্র ভৌমিক, সরকারি কর্মচারী…

Read Full News

সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখিয়ে জবাব BDO-র

জোলাইবাড়ী ব্লকে ADC Village নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে সাংবাদিক সম্মেলন করলেন জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা রিটার্নিং অফিসার নবব্রত দত্ত।রবিবার নিজের অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নবব্রত দত্ত অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন…

Read Full News

ত্রিপাক্ষিক চুক্তি ও আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন রঞ্জিত দেববর্মা

ত্রিপাক্ষিক চুক্তি, রাজনৈতিক জোট এবং আসন সমঝোতা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জোটের সমীকরণ ও আসন সমঝোতার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।তাঁর বক্তব্যে উঠে আসে ত্রিপাক্ষিক চুক্তির প্রভাব, রাজনৈতিক জোটের ভবিষ্যৎ এবং আসন সমঝোতা ঘিরে বিভিন্ন দিক। তবে ঠিক কীভাবে এই সমঝোতা এগোবে, তা…

Read Full News

বোলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৩ যুবক

উদয়পুর মহকুমার জামজুরি গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণবীচর চৌমুহনী সংলগ্ন উদয়পুর-কাকড়াবন সড়কে বোলেরো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিন যুবক।জানা গেছে, এদিন বৈষ্ণবীচর চৌমুহনী এলাকায় বোলেরো গাড়ি ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে স্কুটিতে থাকা অর্পিত দাস (২০), অরিন্দম দাস (২১) এবং শুভ্রজিৎ দাস (২২) রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে উদয়পুর…

Read Full News

রাউৎখলায় পরপর দুই বাড়িতে চুরি, আতঙ্কে এলাকাবাসী

রাউৎখলা এলাকায় পরপর দুই বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটার পর শনিবার রাতেই ফের একই এলাকায় আরেকটি বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। পরপর এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় চোরের উপদ্রব রুখতে দ্রুত পুলিশি নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Read Full News

জমি নিয়ে বিবাদে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত এক

পানিসাগর মহকুমার জলাবাসা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে…

Read Full News

ADC VC Election নিয়ে মুখ খুললেন মানিক সরকার

ADC VC Election-কে কেন্দ্র করে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম নেতা মানিক সরকার।মেলারমাঠের সিপিআইএম স্টেট অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনের পর নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি। নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলির ভূমিকা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে তাঁর বক্তব্যে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।এর আগে ADC VC Election-কে সামনে রেখে…

Read Full News

ADC নির্বাচন ঘিরে পাঁচ বাম দলের বৈঠক, নির্বাচন কমিশনে প্রতিনিধিদল

ADC VC Election-কে সামনে রেখে পাঁচটি বামপন্থী দলের তরফে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো মেলারমাঠের সিপিআইএম স্টেট অফিসে। নির্বাচন প্রক্রিয়া ও বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দলগুলির প্রতিনিধিরা।এদিন সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরোয়ার্ড ব্লক এবং সিপিআই(এমএল) লিবারেশনের প্রতিনিধিরা যৌথভাবে সাংবাদিক সম্মেলনে অংশ নেন।এরপর পাঁচ দলের প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ADC VC Election…

Read Full News