শিক্ষকদের সম্মানে আগরতলায় ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন
আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষকদের অবদান ও শিক্ষাক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনসহ উপস্থিত বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের ককবরক,…
